লুধিয়ানা, ১৪ জানুয়ারি (হি.স.) : আসন্ন নির্বাচনে আম আদমি পার্টির ডাকে পাঞ্জাবে প্রচারও করছেন প্রবাসীরা| এমনটাই দাবি আপের| শুধু অনুদান নয়| প্রবাসীদের থেকে একটু সময়ও চেয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল| আপএর দাবি, তাদের সুপ্রিমোর ডাকে সাড়া দিয়ে পাঞ্জাবে হাজির প্রায় ২৫০০ প্রবাসী ভারতীয়| আম আদমি প্রার্থীদের সঙ্গে তাঁরাও এখন দরজায় দরজায় ঘুরছেন|
আপের দাবি, রাজবীর সিং মান (৩২) কানাডায় বায়োটেক সংস্থায় চাকরি করেন| কেজরিওয়ালের ডাকে সাড়া দিয়ে ৪ সপ্তাহের ছুটি নিয়ে আপাতত লুধিয়ানায়| সেখানে মানুষকে বোঝাচ্ছেন, সুশাসন কতটা জরুরি| মান একা নন| ছুটিতে কিউবায় ঘুরতে না গিয়ে লুধিয়ানায় চলে এসেছেন হ্যারি ধলিওয়াল| এরকম আরও অনেকেই আপের হয়ে প্রচার করছেন | আর রাজ্যের যেসব প্রবাসীরা আসতে পারেননি, তাঁরা ফোনেই প্রচার সারছেন|
প্রসঙ্গত, ২০১৪ লোকসভা নির্বাচনে পাঞ্জাবে ৪টি আসন জিতেছিল আপ| প্রবাসীদের ডাকে তাঁদের পরিবারপরিজন সত্যিই সাড়া দিলে বিপাকে পড়তে পারে শাসকদল অকালি-বিজেপি আর বিরোধী কংগ্রেস|
আসন্ন নির্বাচনে পাঞ্জাবে প্রচারও করছেন প্রবাসীরা, দাবি আপের
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















