News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তৃনমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ
Image

তৃনমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ

আগরতলা, ১ জানুয়ারি : তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ প্রদেশ তৃণমূল কংগ্রেস ভবনে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। শীতের এই সময়ে মানবিক সহায়তার লক্ষ্যেই দলের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব ও বিভিন্ন স্তরের কর্মী-সমর্থকেরা। তাঁরা নিজেদের হাতে দুস্থদের মধ্যে কম্বল তুলে দেন এবং শীতের কষ্ট লাঘবে পাশে থাকার বার্তা দেন।

দলীয় নেতৃত্ব জানান, প্রতিষ্ঠা দিবস শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের মূল উদ্দেশ্য। আগামী দিনেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তাঁরা। কম্বল পেয়ে উপকৃত মানুষজন দলের এই উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top