News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের হিন্দুরা স্বাভাবিক পরিস্থিতিতে নেই, পরম্পরা প্রতিষ্ঠিত করতে পারছেন না ঃ মোহনরাও ভগবত

ভারতের হিন্দুরা স্বাভাবিক পরিস্থিতিতে নেই, পরম্পরা প্রতিষ্ঠিত করতে পারছেন না ঃ মোহনরাও ভগবত

Mohan Bhagwatকলকাতা, ১৪ জানুয়ারী (হিঃসঃ)৷৷ ভারতের হিন্দুরা স্বাভাবিক পরিস্থিতি নেই৷ উজ্জ্বল ও সমৃদ্ধ ভরা ভারতের ইতিহাস থাকা সত্ত্বেও হিন্দুরা তারা নিজেদের ঐতিহ্যবাহী পরম্পরা প্রতিষ্ঠিত করতে পারছেন না৷ পরিস্থিতি এমন যে হিন্দুরা নিজেদের পুজোপাঠ করতে পারছেন না৷ যদি নিজেদের দেশে হিন্দুদের অবস্থা এমন হয়, তা হলে বাংলাদেশের হিন্দুদের অবস্থা নিয়ে আশ্চর্য্য হওয়ার কিছু নেই৷ মকর সংক্রান্তির পূর্ণ্য তিথিতে ভারতে হিন্দুদের সংগঠিত ও একত্রিত হওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র প্রধান মোহনরাও ভাগবত৷ শনিবার বিগ্রেডে মকর সংক্রান্তি উপলক্ষ্যে সঙ্ঘের বার্ষিক উৎসবে যোগ দিয়ে তাঁর বক্তব্য বলেন, আরএসএস ভারতে হিন্দুদের শক্তিশালী করতে নিরলসভাবে তাদের কাজ চালিয়ে যাচ্ছে৷ কিন্তু এজন্য সঙ্ঘ অন্যদের বিরোধিতা করে না৷ কেননা আরএসএস কোনো সাম্প্রদায়িক সংগঠন নয়, জীবনে চলার পদ্ধতির আরেক নাম আরএসএস৷ আর এজন্য গত ৯০ বছর ধরে এইভাবে সঙ্ঘ তাদের কাজ চালিয়ে যাচ্ছে, এবং আগামীদিনেও সুসংগতভাবে চালিয়ে যাবে৷
মকর সংক্রান্তি উপলক্ষ্যে সঙ্ঘের বার্ষিক উৎসবে যোগ দিতে শুক্রবার শহরে পা রাখেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত৷ যদিও এদিনের বার্ষিক উৎসবকে কেন্দ্র করে আইনি জটিলতা নিয়ে একটি বাক্যও খরচ করেননি তিনি৷ উল্লেখ্য, শুক্রবার আদালতের রায়ে এদিনের উৎসবের জটিলতা কাটে৷ সভা নিয়ে কলকাতা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বেশ টালবাহানার পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে এদিনের উৎসবে যোগ দিতে প্রায় চার হাজার আরএসএস কর্মী হাজির ছিলেন৷ এছাড়া রাজ্যের বিভিন্ন জেলা থেকে সংগঠনের কর্মী-সমর্থকরা এদিন সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের বক্তব্য শুনতে হাজির হন৷ কড়া পুলিশ নিরাপত্তা ও আদালতের শর্ত মোতাবেক সভা চত্বরকে ঘিরে ফেলা হয়৷ এদিনের উৎসবের শুরুতেই সংগঠনের পতাকা উত্তোলনের পাশাপাশি সঙ্ঘ সেবকরা ড্রিল প্রদর্শন করেন৷
পরে আরএসএস প্রধান মোহনরাও ভাগবত মকর সংক্রান্তির পূণ্য তিথিতে গঙ্গাসাগর মেলার কথা উল্লেখ করে গঙ্গার উৎপত্তি ও রাজ্য ভগীরথ দেবী গঙ্গাকে আহ্বান করা ইতিহাস বর্নণা করেন৷ এ প্রসঙ্গে তিনি বলেন, আদি অনন্তকাল ধরে রাজনীতি চলে আসছে৷ কিন্তু তপস্বীরা রাজনীতি থেকে দূরেই থাকেন৷ যারা নিজেদের কাজ করতে রাজনীতি করেন, তাদেরই হানি হয়৷ যেমনটা হয়েছিল সাগর রাজার পুত্রদের৷ কিন্তু যুগ যুগ ধরে কঠিন পরিশ্রম ও তপস্যা করে রাজা গভীরথ দেবী গঙ্গাকে আহ্বান করেন৷ এই প্রসঙ্গে তিনি সঙ্ঘের কর্মীদের উদ্দেশ্যে বলেন, কোনো কাজ সম্পন্ন করতে চাই শুদ্ধ সংকল্প৷ এজন রাজ্য গভীরথ -এর মত বংশ পরম্পরায় শুদ্ধ সংকল্প নিয়ে কঠিন পরিশ্রম করলে কাজ হবে৷ তিনি আরও বলেন, সূর্য দেব যেমন কখনও নিজের আলো দিতে থেমে থাকেন না, তেমনই কোনও কাজে থেকে গেলে চলবে না৷ সূর্যের আলো থেকে যে শক্তি পাওয়া যায়, সেই শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান৷ তিনি স্বামী বিবেকানন্দের বাণী উল্লেখ করে বলেন, দূর্বলতা হলেই মৃত্যু৷ আমরা যদি একত্রিত ও সংগঠিত থাকি, তাহলে কোনো শক্তিই আমাদের পরাস্ত করতে পারবে না৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top