নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১৩ জানুয়ারী৷৷ শুক্রবার বকেয়া রেগার টাকা না পাওয়াতে পঞ্চায়েত ঘেরাও করল৷ ঘটনাসূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টায় গকুলনগর পঞ্চাতে ঘেরাও করল৷ গকুলনগর পঞ্চায়েতের রেগার শ্রমিকরা দীর্ঘ ২ বছর যাবত বকেয়া রেগার টাকা না পাওয়াতে আন্দোলনে নামে রেগার শ্রমিকরা৷ তারা জানান গকুলনগর পঞ্চায়েতের জি আর এস নিকট রেগার শ্রমিকরা তাদের প্রাপ্য টাকা পাওয়ার জন্য গেলে উত্তর জি আর এস জানায় কিছুদিনের মধ্যে সমস্ত টাকা মিটিয়ে দেওয়া হবে৷ কিছুদিন করতে করতে অনেক দিন কেটে যায়৷ গত তিনদিন আগে জি আর এস রেগার শ্রমিকদের শুক্রবার টাকা প্রদান করা হবে বলে জানান৷ তাই গকুলনগর পঞ্চায়েতের রেগার শ্রমিকরা আজ টাকা নিতে আসে৷ তখন পঞ্চায়েত সচিব ও জি আর এস জানায় আজ টাকা দেওয়া হবে না৷ তখন এই রেগার শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে উঠে ও পঞ্চায়েত ঘেরাও করে৷ ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ বাহিনী নিয়ে৷ দীর্ঘ দেড়ঘন্টা পঞ্চায়েত ঘেরাও করে রাখে রেগার শ্রমিকরা৷ বিশালগড় থানার এ এস আই স্বপন কর রেগার শ্রমিকদের সাথে দীর্ঘ আলোচনা করার পর পঞ্চায়েত ঘেরাও তুলে নেয় রেগার শ্রমিকরা৷

শিরে সংক্রান্তি, মজুরী না পেয়ে ক্ষুব্ধ রেগা শ্রমিকরা তালা দিলেন পঞ্চায়েতে
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















