News Flash

  • Home
  • Uncategorized
  • শিরে সংক্রান্তি, মজুরী না পেয়ে ক্ষুব্ধ রেগা শ্রমিকরা তালা দিলেন পঞ্চায়েতে

শিরে সংক্রান্তি, মজুরী না পেয়ে ক্ষুব্ধ রেগা শ্রমিকরা তালা দিলেন পঞ্চায়েতে

Panchayetনিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১৩ জানুয়ারী৷৷ শুক্রবার বকেয়া রেগার টাকা না পাওয়াতে পঞ্চায়েত ঘেরাও করল৷ ঘটনাসূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টায় গকুলনগর পঞ্চাতে ঘেরাও করল৷ গকুলনগর পঞ্চায়েতের রেগার শ্রমিকরা দীর্ঘ ২ বছর যাবত বকেয়া রেগার টাকা না পাওয়াতে আন্দোলনে নামে রেগার শ্রমিকরা৷ তারা জানান গকুলনগর  পঞ্চায়েতের জি আর এস নিকট রেগার শ্রমিকরা তাদের প্রাপ্য টাকা পাওয়ার জন্য গেলে উত্তর জি আর এস জানায় কিছুদিনের মধ্যে সমস্ত টাকা মিটিয়ে দেওয়া হবে৷ কিছুদিন করতে করতে অনেক দিন  কেটে যায়৷ গত তিনদিন আগে জি আর এস রেগার শ্রমিকদের শুক্রবার টাকা প্রদান করা হবে বলে জানান৷ তাই গকুলনগর  পঞ্চায়েতের রেগার শ্রমিকরা আজ টাকা নিতে  আসে৷ তখন পঞ্চায়েত সচিব ও জি আর এস জানায় আজ টাকা দেওয়া হবে না৷ তখন এই রেগার শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে উঠে ও পঞ্চায়েত ঘেরাও করে৷ ঘটনাস্থলে ছুটে আসে  বিশালগড় থানার পুলিশ বাহিনী নিয়ে৷ দীর্ঘ দেড়ঘন্টা পঞ্চায়েত ঘেরাও করে রাখে রেগার শ্রমিকরা৷ বিশালগড় থানার এ এস আই স্বপন কর রেগার শ্রমিকদের সাথে দীর্ঘ আলোচনা করার পর পঞ্চায়েত ঘেরাও তুলে নেয় রেগার শ্রমিকরা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top