News Flash

  • Home
  • Uncategorized
  • সাম্মানিক ভাতা বাড়ানোর দাবীতে টিএমসিতে ইন্টার্নিদের কর্ম বিরতি
Image

সাম্মানিক ভাতা বাড়ানোর দাবীতে টিএমসিতে ইন্টার্নিদের কর্ম বিরতি

TMCনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারী৷৷ হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রশিক্ষণরত চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন৷ বেতন বৈষম্য দূর করার দাবিতেই এই ধর্মঘট৷ অবিলম্বে প্রশিক্ষণরত চিকিৎসকদের ইনক্রিমেন্ট চালু করার জন্য তারা দাবি জানিয়েছেন৷ হাসপাতাল কর্তৃপক্ষ এব্যাপারে দীর্ঘদিন ধরেই তালবাহানা শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে৷ একই বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজ্যের দুটি মেডিক্যাল কলেজ পরিচালিত হওয়া সত্ত্বেও হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজে বেতন বৈষম্য অব্যাহত রয়েছে৷ সে কারণেই তারা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সামিল হয়েছেন৷ প্রশিক্ষণরত চিকিৎসকদের কর্মবিরতির ফলে শুক্রবার সকাল থেকেই হাঁপানিয়াস্থিত মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা  পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হয়৷ অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে অচলাবস্থা দেখা দিতে পারে বলে ইঙ্গিত মিলেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top