নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারী৷৷ হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রশিক্ষণরত চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন৷ বেতন বৈষম্য দূর করার দাবিতেই এই ধর্মঘট৷ অবিলম্বে প্রশিক্ষণরত চিকিৎসকদের ইনক্রিমেন্ট চালু করার জন্য তারা দাবি জানিয়েছেন৷ হাসপাতাল কর্তৃপক্ষ এব্যাপারে দীর্ঘদিন ধরেই তালবাহানা শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে৷ একই বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজ্যের দুটি মেডিক্যাল কলেজ পরিচালিত হওয়া সত্ত্বেও হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজে বেতন বৈষম্য অব্যাহত রয়েছে৷ সে কারণেই তারা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সামিল হয়েছেন৷ প্রশিক্ষণরত চিকিৎসকদের কর্মবিরতির ফলে শুক্রবার সকাল থেকেই হাঁপানিয়াস্থিত মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হয়৷ অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে অচলাবস্থা দেখা দিতে পারে বলে ইঙ্গিত মিলেছে৷
সাম্মানিক ভাতা বাড়ানোর দাবীতে টিএমসিতে ইন্টার্নিদের কর্ম বিরতি
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















