News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেন্দ্রীয় বাজেটের বিরোধিতায় উদয়পুরে গণতান্ত্রিক নারী সমিতির মিছিল, ‘জনবিরোধী ও কর্পোরেটমুখী’ আখ্যা
Image

কেন্দ্রীয় বাজেটের বিরোধিতায় উদয়পুরে গণতান্ত্রিক নারী সমিতির মিছিল, ‘জনবিরোধী ও কর্পোরেটমুখী’ আখ্যা

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদে বুধবার উদয়পুর মহকুমায় মিছিল সংগঠিত করল ভারতের গণতান্ত্রিক নারী সমিতি। উদয়পুরের জামতলা এলাকা থেকে শুরু হওয়া এই মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পুনরায় জামতলাতেই এসে শেষ হয়।

মিছিল শেষে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের রাজ্য সম্পাদিকা স্বপ্না দত্ত কেন্দ্রীয় বাজেটকে ‘জনবিরোধী’ বলে আখ্যা দেন। তাঁর অভিযোগ, এই বাজেট সম্পূর্ণরূপে কর্পোরেটমুখী এবং সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষা করা হয়েছে।
স্বপ্না দত্ত বলেন, বাজেটে গরিব ও নিম্নবিত্ত মানুষের জন্য কার্যকর কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির সমাধানে কোনও সুস্পষ্ট দিশা দেওয়া হয়নি।

সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, কেন্দ্রীয় বাজেটে সামাজিক সুরক্ষা, নারী উন্নয়ন এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত ছিল। বক্তারা বলেন, দেশের বৃহত্তর জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে বড় কর্পোরেট সংস্থাগুলির স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top