News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের যুবসমাজকে কালো টাকা ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার আহ্বান প্রধানমন্ত্রীর
Image

দেশের যুবসমাজকে কালো টাকা ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার আহ্বান প্রধানমন্ত্রীর

pm-narendra-modiরোহতক, ১২ জানুয়ারি (হি.স): যুব দিবসে দেশের যুবসমাজকে কালো টাকা ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে হরিয়ানার রোহতকে জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে যুবসমাজকে কালো টাকা ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কালো টাকা দেশকে শেষ করে দিয়েছে। একইসঙ্গে, বৈষম্য, অস্পৃশ্যতা এবং মহিলাদের হেনস্থার বিরুদ্ধেও রুখে দাঁড়ানোর পরামর্শ দেন যুবসমাজকে।বিভিন্ন ভাবে সমাজে অবদান রাখার জন্য এদিন যুবসমাজের ভূয়সী প্রশংসা করেন মোদী। পাশাপাশি, তরুণদের বিপুল শক্তিকে উদ্ভাবনী কাজে ব্যবহার করা উচিত বলেও মনে করেন তিনি। একইসঙ্গে মনে করেন, এই শক্তির যাতে অপব্যবহার না হয়, তা খেয়াল রাখতে হবে।
এদিন যুবাদের ছয়টি বিষয়ের ওপর জোর দিতে বলেন প্রধানমন্ত্রী। সেগুলি হল—অশিক্ষা, অসংবেদনশীলতা, কুরুচিকর ভাবনা, জাতপাতের বৈষম্য, মহিলাদের প্রতি দুর্ব্যবহার এবং পরিবেশের প্রতি নির্মম মনোভাবের অবসান ঘটাতে হবে।
তিনি বলেন, কালো টাকা দেশকে ধ্বংস করেছে। সম্প্রতি আমরা কালো টাকার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিয়েছি। যুবসমাজকে সেই দিকে সব শক্তি নিয়োগ করতে হবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top