News Flash

  • Home
  • Uncategorized
  • বিমানে মহিলা যাত্রীদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করছে এয়ার ইন্ডিয়া
Image

বিমানে মহিলা যাত্রীদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করছে এয়ার ইন্ডিয়া

নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.) : এবার বিমানে মহিলা যাত্রীদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা চালু করছে এয়ার ইন্ডিয়া| আগামী ১৮ জানুয়ারি থেকেই এয়ার ইন্ডিয়ার প্রতিটি ডোমেস্টিক ফ্লাইটে মহিলা যাত্রীদের জন্য ৬টি আসন রিজার্ভড থাকবে| বিশ্বে সম্ভবত প্রথম কোনও উড়ান সংস্থা এই ধরনের নিয়ম চালু করতে চলেছে| লোকাল ও দূরপাল্লার ট্রেনে এই ধরনের আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে| বাসে ও মেট্রো রেলে তো অনেক আগে থেকেই এই ব্যবস্থা চালু রয়েছে| এবার বিমানেও চালু হল এই ব্যবস্থা| তবে বিমানে ওই সংরক্ষিত আসনের জন্য অতিরিক্ত ভাড়া দিতে হবে বলে জানা গেছে| এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জেনারেল ম্যানেজার মিনাক্ষী মালিক জানিয়েছেন, বিমানের আসনের তৃতীয় সারিতে ৬টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হচ্ছে | বহু মহিলা একাই বিমানে সফর করেন| তদের কথা ভেবেই এরকম ব্যবস্থা নেওয়া হয়েছে|  সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে এক মহিলার সঙ্গে অশালীন আচরণ করেন এক পুরুষ সহযাত্রী| বিজনেস ক্লাসের ওই পুরুষ যাত্রী তাঁর সিট বদল করে ইকোনোমিক ক্লাসে এসে এক মহিলার পাশে বসে পড়েন| ওই মহিলা ঘুমিয়ে পড়লে তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন ওই ব্যক্তি| তার পরই এই সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top