News Flash

  • Home
  • Uncategorized
  • জলে নামল নিজস্ব প্রু্যক্তিতে তৈরি ভারতের শক্তিশালী সাবমেরিন আইএনএস খান্দেরি
Image

জলে নামল নিজস্ব প্রু্যক্তিতে তৈরি ভারতের শক্তিশালী সাবমেরিন আইএনএস খান্দেরি

Khanderi11মুম্বই, ১২ জানুয়ারি (হি.স.)  : জলে ভাসল ভারতের নিজস্ব প্রু্যক্তিতে তৈরি স্করপিন ক্লাসের শক্তিশালী দ্বিতীয় সাবমেরিন আইএনএস খান্দেরি| বৃহস্পতিবার মুম্বইয়ের মাজগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড বন্দর থেকে এই ডুবোজাহাজটিকে জলে নামানো হয়| তবে এখনই এটি ভারতীয় নৌবাহিনীতে যোগ দিচ্ছে না| এবছর ডিসেম্বর পর‌্যন্ত খান্দেরির ওপরে একাধিক পরীক্ষা চালাবে নৌবাহিনী| নৌবাহিনী সূত্রে খবর, ভারতে তৈরি স্করপিন ক্লাসের এই সাবমেরিনটি প্রযুক্তিগত দিক থেকে অত্যাধুনিক এবং উন্নত|  থাকছে জাহাজ বিধ্বংসী ব্যবস্থা, অত্যাধুনিক টর্পেডো ছোঁড়ার ব্যাবস্থা| সব থেকে বড় বিষয় হল শত্রুপক্ষের রেডার এড়িয়ে নিখুঁত নিশানায় হামলা করতে পারে এই সাবমেরিনটি | টিউব লঞ্চড মিসাইলের সাহয্যে খান্দেরি জলে ভেতরে বা ওপরে যেকোনও লক্ষবস্তুর ওপরে হামলা চালাতে পারে| আইএনএস খান্দেরির নামকরণ করা হয়েছে মারাঠাদের একটি দুর্গের নামে| ১৭ শতকে এই দুর্গটি মারাঠাদের মোঘলদের সঙ্গে লড়াইয়ে অন্য এক মাত্রা দিয়েছিল| নৌবাহিনীর হাতে এই সাবমেরিনটি এলে এটিকে কাজে লাগিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ থেকে মাইন বিছানো সব করা হবে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top