News Flash

  • Home
  • Uncategorized
  • টিউবলাইট ছবিতে একসঙ্গে পর্দায় দেখা যাবে শাহরুখ ও সলমান খানকে

টিউবলাইট ছবিতে একসঙ্গে পর্দায় দেখা যাবে শাহরুখ ও সলমান খানকে

Salman-Khan-Shah-Rukh-Khan-মুম্বাই ১২ জানুয়ারি (হি.স.) : টিউবলাইট ছবিতে আবার একসঙ্গে পর্দায় দেখা যাবে শাহরুখ খান ও সলমান খানকে | শেষ তাঁদের দেখা গিয়েছিল ওম শান্তি ওম ছবিতে| শোনা গেছে, সলমান ছবির পরিচালক কবীর খানের সঙ্গে কথা বলেন| শাহরুখকে ছবিতে আনার অনুরোধ জানান| চরিত্রটিতে প্রথমে শত্রুঘ্ন সিনহার অভিনয় করার কথা ছিল| কিন্তু শেষ পর‌্যন্ত শাহরুখ খানকে চরিত্রটির জন্য মনোনীত করেন পরিচালক কবীর খান|
শাহরুখ খান ও সলমান খান একসঙ্গে পর্দায় থাকায় টিউবলাইট বক্স অফিসে এমনিতেই এগিয়ে থাকবে বলে মনে করছেন অনেকে| তার উপর আবার সলমান-কবীরের হিট জুটি | এই জুটির আগের ছবি বজরঙ্গি ভাইজান ২০১৫ সালে বক্স অফিসে সাফল্যের সঙ্গে চলেছিল| জাতীয় পুরস্কারও পেয়েছিল ছবিটি| ১৯৬৯ সালের ভারত-চিন পটভূমিকায় তৈরি হয়েছে টিউবলাইট| সলমান ছবিতে এক ভারতীয় জওয়ানের ভূমিকায় অভিনয় করছেন| যে একজন চিনা মেয়ের প্রেমে পড়ে| ছবিতে একজন চিনা অভিনেত্রীও অভিনয় করছেন| ঝু ঝু| ছবিতে তাঁর ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন সোহেল খান| ছবিতে কোনওভাবে হারিয়ে যাবেন সলমান| তারপর তাঁকে খুঁজতে যাবেন সোহেল| ছবির প্রথম শিডিউলের শুটিং হয়েছে লে ও লাদাখে| এখন ছবির সেকেন্ড শিডিউলের শুটিং চলছে মানালিতে| ছবি শুটিংয়ের পাশাপাশি বিগ বস ১০ সঞ্চালনার কাজও করছেন সলমান|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top