News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নগদ ৭৩,৩০০ টাকা সহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সোনামুড়ায়
Image

নগদ ৭৩,৩০০ টাকা সহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সোনামুড়ায়

সোনামুড়া, ৯ ফেব্রুয়ারি: মাদক বিরোধী অভিযানে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। সোমবার রাঙ্গামাটি এলাকা ও সোনামুড়া সিনেমা হল সংলগ্ন এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে মোট ৭৩,৩০০ টাকা ভারতীয় নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চলমান একটি এনডিপিএস মামলার সূত্র ধরে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্ত হল- মিহির আলম (৪৫), বাড়ি সোনামুড়া টাউন, ওয়ার্ড নম্বর–৯, সিনেমা হল সংলগ্ন এলাকা, সোনামুড়া থানা। অপরজন সাহা আলম মিয়া (৪১), বাড়ি রাঙ্গামাটি, ওয়ার্ড নম্বর–৫, সোনামুড়া থানা।

পুলিশের প্রাথমিক তদন্তে ধৃতদের সঙ্গে মাদক কারবারের যোগসূত্র রয়েছে বলে জানা গেছে। উদ্ধার হওয়া নগদ অর্থ মাদক লেনদেনের সঙ্গে যুক্ত বলেই সন্দেহ করা হচ্ছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত চলছে।
পুলিশ প্রশাসনের দাবি, মাদক চক্র ভাঙতে আগামী দিনেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Releated Posts

সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…

ByByReshmi Debnath Jun 15, 2026

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top