News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১৪০ কোটি ভারতবাসীর স্বপ্ন পূরণের বাজেট এটি  : তোখান
Image

১৪০ কোটি ভারতবাসীর স্বপ্ন পূরণের বাজেট এটি  : তোখান

চড়িলাম, ৯ ফেব্রুয়ারি:  ঐতিহাসিক বাজেট তৈরি হয়েছে কর্তব্য ভবনে। এই বাজেট ১৪০ কোটি দেশবাসীর স্বপ্ন পূরণ করবে। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার গতিকে আরও তীব্রতর করবে। সোমবার বিকালে বিজেপির  বিশালগড় মন্ডল কার্যালয়ে যুব সংবাদ সম্মেলনে কথাগুলো বলেন কেন্দ্রীয় মন্ত্রী তোখান সাহু ।

তিনি আরও বলেন, ভারত যুবাদের দেশ। ২০১৪ সালের পর  যুবকদের স্বউদ্যোগী করার কাজ শুরু হয়েছে। আজ যুবকরা চাকরি চায়না। যুবকরা চাকরি দেয়। কোন গ্যারান্টার ছাড়া যুবকদের ঋণ প্রদান করা হচ্ছে। যুবকদের পাশাপাশি নারীদের স্বনির্ভর করার কাজ হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নারীদের সম্মান দিয়েছে। মহিলাদের সুরক্ষা সম্মানের কথা কেউ চিন্তা করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের সুরক্ষা সম্মানের জন্য শৌচাগার তৈরি করে দিয়েছেন। আবাসন প্রকল্পের সুবিধা মহিলাদের দেওয়া হয়েছে। মহিলাদের হাতে রোজগার দেওয়া হয়েছে। গ্রামে গ্রামে লাখপতি দিদি তৈরি হচ্ছে।

তিনি বলেন আমাদের কাছে রাষ্ট্র সর্বোপরি। ভারতবর্ষের গৌরব বাড়িয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা মহামারি সময়ে ১০০ টি দেশে ভ্যাকসিন পাঠিয়েছে ভারত। আজ সারা পৃথিবী মোদী মোদী করছে। ২৯ টি দেশ প্রধানমন্ত্রী কে সর্বোচ্চ সম্মান দিয়েছে। উত্তর পূর্ব ভারতের কল্যাণে সর্বাধিক গুরুত্ব দিয়েছে প্রধানমন্ত্রী। উত্তর পূর্ব ভারত আজ অষ্টলক্ষী।  প্রতি মাসে কেন্দ্রীয় মন্ত্রীদের পাঠানো হচ্ছে উত্তর পূর্ব ভারতে। ত্রিপুরায় ১৫ টি একলব্য আবাসিক বিদ্যালয় হয়েছে। ৭০০ বালিকা ছাত্রাবাস তৈরির পরিকল্পনা রয়েছে।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার উচ্চ  শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব দিয়েছে। ২০১৪ সালের আগে আইআইটি ছিল ১৬ টি ।  ১১  বছরে হয়েছে ২৩ টি। আইআইএম ১৩ থেকে বেড়ে হয়েছে ২১ টি। বিশ্ব বিদ্যালয় ছিল ৭৬০ টি।  এখন হয়েছে ১৩৫০ টি। এইমস ৭ টি ছিল ষাট বছরে। এখন হয়েছে ২৩ টি।  মোবাইল ফোন নির্মাণে ভারত দ্বিতীয়। মেট্রোরেল নির্মাণে তৃতীয় । প্রতিরক্ষা ক্ষেত্রে নিজস্ব প্রযুক্তির ব্যবহার হচ্ছে। অপারেশন সিঁদুরে ভারতের তৈরি মিশাইল শত্রুদের ধ্বংস করেছে। অর্থনীতিতে ভারত চতুর্থ স্থানে রয়েছে।

সড়ক, রেল, বিমান যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে নরেন্দ্র মোদির নেতৃত্বে। সংবাদ সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বিপ্লব চক্রবর্তী, মন্ডল সভাপতি তপন দাস, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অতসী দাস, প্রদেশ নেতৃত্ব জহর সাহা, প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। সংবাদ সম্মেলনে যুবকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

Releated Posts

ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…

ByByReshmi Debnath Jun 15, 2026

সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…

ByByReshmi Debnath Jun 15, 2026

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top