News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিষাক্ত খাবার খেয়ে অসুস্থ শিশু অনিকেত, চিকিৎসার জন্য সাহায্যের আবেদন পরিবারের
Image

বিষাক্ত খাবার খেয়ে অসুস্থ শিশু অনিকেত, চিকিৎসার জন্য সাহায্যের আবেদন পরিবারের

আগরতলা, ৮ ফেব্রুয়ারী: প্রতাপগড়ের সুভাষ নগর এলাকায় কিছুদিন আগে বিষাক্ত খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে শিশু অনিকেত। বর্তমানে সে জিবি হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য সম্প্রতি অনিকেতকে বহিরাজ্যে রেফার করা হয়েছে। তবে পরিবারের আর্থিক স্বচ্ছলতা না থাকায় সেই চিকিৎসা করানো নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের। পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয় বলে জানিয়েছেন অনিকেতের মা।

এই পরিস্থিতিতে রাজ্যবাসীর কাছে ছেলের প্রাণ বাঁচানোর জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন অনিকেতের জন্মদাত্রী মা। তাঁর আবেদন, সকলের সামান্য সহায়তাই অনিকেতের জীবনে আশার আলো এনে দিতে পারে। দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা গেলে শিশুটিকে সুস্থ করে তোলা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পরিবারের পক্ষ থেকে মানবিক সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকলের কাছে আবেদন জানানো হয়েছে।

Releated Posts

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

কমলাসাগর ভাদ্রমেলায় গৃহবধূ খুন, তদন্তে মধুপুর পুলিশ ও ফরেনসিক দল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: কমলাসাগর ভাদ্রমেলা প্রাঙ্গণে সুজিতা দাস খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নয়ন নমকে। ঘটনার তদন্তে রবিবার…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top