News Flash

  • Home
  • Uncategorized
  • সাহারা-বিড়লা ডায়েরি নিয়ে তদন্তের জন্য সিট গঠনের দাবি খারিজ করে দিল সুপ্রিম কোটর্

সাহারা-বিড়লা ডায়েরি নিয়ে তদন্তের জন্য সিট গঠনের দাবি খারিজ করে দিল সুপ্রিম কোটর্

aaaa1111SupremeCourtIndia নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তদন্তের আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট| ৱুধবার সাহারা এবং বিড়লা ডায়েরি নিয়ে তদন্তের জন্য সিট গঠনের দাবি খারিজ করে দিল সুপ্রিম কোটর্| এর ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্নীতি ইসু্যতে লড়াইয়ে শুরুতেই হোচট খেল কংগ্রেস|

২০১৩-১৪ সালে সাহারা এবং বিড়লার অফিসে তল্লাশি চালিয়ে দুটি ডায়েরি উদ্ধার করে আয়কর আধিকারিকরা| তাতে কয়েকটি সাঙ্কেতিক নাম এবং পাশে টাকার পরিমান উল্লেখ রয়েছে| কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী, পরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ বিরোধীরা এই ডায়েরি উল্লেখ করে দাবি করেন, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় এই দুই কর্পোরেট হাউসের েথকে টাকা নিয়েছেন নরেন্দ্র মোদী| রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির প্রমাণ হিসেবে এই ডায়েরির উল্লেখ করেছিলেন| উদ্ধার হওয়া ডায়েরির বিষয়ে তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশিকা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল প্রশান্ত ভূষণের এনজিও কমন কজ|

সুপ্রিম কোর্ট আজ জানিয়ে দিয়েছে, এই নথি থেকে কোনও নির্দিষ্ট সিদ্ধান্তে আসা যায় না| গত মাসে এই মামলায় সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি জে এস কেহর কমন কজ এবং তার আইনজীবী প্রশান্ত ভূষণকে  যথেষ্ট , স্পষ্ট এবং ্দৄঢ্ প্রমাণ পেশ করতে বলে| গত সপ্তাহে আরও কিছু নথি, কিছু ইমেল হলফনামা হিসেবে জমা দেয়| তাতেও কাজ হয়নি|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top