News Flash

  • Home
  • Uncategorized
  • অপরাধে নজর রাখতে কলকাতা জুড়ে বসানো হবে সিসিটিভি ক্যামেরা

অপরাধে নজর রাখতে কলকাতা জুড়ে বসানো হবে সিসিটিভি ক্যামেরা

cctv-logo_318-52471কলকাতা, ১১ জানুয়ারি (হি.স.) : শহরজুড়ে যাবতীয় অপরাধে নজর রাখতে কলকাতা জুড়ে ক্যামেরার জাল বিছোচ্ছে কলকাতা পুলিশ| কলকাতার বিভিন্ন রাস্তায় এখনই হাজারখানেক সিসিটিভি ক্যামেরা বসানো আছে |
পুলিশের কর্তারা মনে করেন, একাধিক ঘটনার তদন্তে অগ্রগতি এনেছে সিসিটিভি ফুটেজ| সম্প্রতি সিসিটিভি ফুটেজের সাহায্যে বেশ কিছু মামলার নিষ্পত্তিও হয়েছে | গত বছর রেড রোডে কুচকাওয়াজের মহড়ায় এক জওয়ানকে গাড়িচাপা দিয়ে মেরে ফেলার ঘটনাতেও রেড রোডের সিসিটিভি ক্যামেরাই চিহ্নিত করেছিল অভিযুক্তদের |
আবার এজেসি বোস রোডের এক হোটেলের সামনে রাস্তা থেকে এক মহিলার দেহ উদ্ধার হওয়ার ঘটনাতেও রাস্তার সিসিটিভি ক্যামেরা পুলিশকে সাহায্য করেছিল খুনিকে শনাক্ত করতে| বর্ষবরণের রাতে এক অভিনেত্রীর শ্লীলতাহানির ঘটনাতেও অভিযুক্তদের গ্রেফতার করায় কাজে এসেছে সিসিটিভি ফুটেজ | তাই শহর কলকাতার প্রায় চার হাজার কিলোমিটার রাস্তাই এ বার তারা মুড়ে ফেলতে চায় সিসিটিভি ক্যামেরায় |
আগামী কয়েক মাসের মধ্যেই সারা শহরে ২০০ মিটার অন্তর কয়েক হাজার সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হতে চলেছে | পুলিশ সূত্রে তাই বলা হচ্ছে , পুরোনো ক্যামেরাগুলির সঙ্গে নতুন কয়েক হাজার ক্যামেরা কাজ করতে শুরু করলে শহরে অপরাধ দমন এবং তদন্ত, সবেতেই সুবিধা হবে পুলিশের বাড়বে নারীসুরক্ষাও|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top