News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেপালি বস্তিতে যোগদান সভা: তিপ্রা মথা দলে সামিল ১৯০ আদিবাসী ভোটার
Image

নেপালি বস্তিতে যোগদান সভা: তিপ্রা মথা দলে সামিল ১৯০ আদিবাসী ভোটার

আগরতলা, ১ ফেব্রুয়ারি: এডিসির ১৪ নম্বর বোধজংনগর–ওয়াকিনগর কেন্দ্রের অন্তর্গত শম্ভুরাম এডিসি ভিলেজের মালাবতী নেপালি বস্তিতে শনিবার এক যোগদান সভার আয়োজন করা হয়। উক্ত সভায় বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে মোট ৬৩টি পরিবারের ১৯০ জন আদিবাসী ভোটার তিপ্রা মথা দলে যোগদান করেন।

এই যোগদান সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (এডিসি) দুই নির্বাহী সদস্য (ই.এম) রবীন্দ্র দেববর্মা ও রুনিয়েল দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন দলের নারী সংগঠনের জেলা নেত্রী সাগরিকা দেববর্মা, তিপ্রা মথা ১৪ নম্বর বোধজংনগর–ওয়াকিনগর ব্লক সভাপতি দীপক দেববর্মা, বামুটিয়া বিধানসভা কেন্দ্রের তিপ্রা মথার বিজিত প্রার্থী নিতাই সরকার সহ দলের অন্যান্য স্থানীয় নেতা ও কর্মীরা।

সভা চলাকালীন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে তিপ্রা মথা দলে বরণ করে নেন উপস্থিত নেতৃত্ব।
এদিনের সভায় নেতৃত্বের পক্ষ থেকে দাবি করা হয়, শম্ভুরাম এডিসি ভিলেজের জনগণ দীর্ঘদিন ধরে নানা সুযোগ–সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। যেহেতু এলাকাটি এডিসির অধীন, তাই তিপ্রা মথা দলের উন্নয়নমূলক কাজকর্ম ও আদিবাসী স্বার্থরক্ষার নীতিতে আস্থা রেখেই স্থানীয় মানুষ উন্নয়নের লক্ষ্যে তিপ্রা মথা দলে যোগদান করেছেন।
উপস্থিত তিপ্রা মথা নেতৃত্ব নবাগতদের আশ্বস্ত করে বলেন, এলাকার মানুষের সুখে–দুঃখে দল সবসময় পাশে থাকবে এবং স্থানীয় জনগণের যে সকল দাবি ও সমস্যা রয়েছে, সেগুলি পূরণে আন্তরিক প্রচেষ্টা চালানো হবে।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top