News Flash

  • Home
  • Uncategorized
  • আয় বাড়াতে ব্র্যান্ডিংয়ের পথে ভারতীয় রেল, নাম বদল একাধিক দূরপাল্লার ট্রেনের
Image

আয় বাড়াতে ব্র্যান্ডিংয়ের পথে ভারতীয় রেল, নাম বদল একাধিক দূরপাল্লার ট্রেনের

indianrailwaylogoনয়াদিল্লি, ৯ জানুয়ারী৷৷  আয় বাড়াতে ব্র্যান্ডিংয়ের পথে ভারতীয় রেল৷ নাম বদল হতে চলেছে রাজধানী, শতাব্দী এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেনের৷ প্রধানমন্ত্রী অনেক দিন আগেই রেল দরফতকে আয় বাড়ানোর বিষয়ে চাপ দিয়েছিলেন৷ শুধু যাত্রী ভাড়া বাড়িয়ে দিয়েই নয়, অন্য পথেও রেলের আয় বাড়ানোর কথা বলেছিলেন তিনি৷ সেই পরামর্শ মেনেই এবার এক একটি ট্রেনের ব্রান্ডিংয়ের পথে হাঁটছে ভারতীয় রেল৷ এর ফলে কয়েকদিনের মধ্যেই লাইন ধরে ছুটতে দেখা যেতে পারে পেপসি রাজধানী এক্সপ্রেস, বা কোক শতাব্দী এক্সপ্রেস৷ ট্রেন থাকবে আগের মতই, শুধু নাম পাল্টে যাবে৷ অর্থাৎ এবার থেকে একাধিক দূরপাল্লার ট্রেনেবগির ভিতরে ও বাইরে থাকবে বড় কোনও সংস্থার নাম৷ যেমন, রাজধানীর বর্যান্ডিং করবে পেপসি, আর আর শতাব্দীর কোকাকোলা, নাম পাল্টে ট্রেনের সম্ভাব্য নাম হতে পারে পেপসি রাজধানী বা কোক শতাব্দী৷ ট্রেনের পাশাপাশি, বর্যান্ডিং করা হবে স্টেশনেরও৷ সেখানেও বর্যান্ডিং সংস্থার সঙ্গে জুড়ে যাবে বড় কোনও স্টেশনের নাম৷ এই পরিকল্পনা নাকি প্রথম হয়েছিল ইউপিএ সরকারের আমলে৷ কিন্তু তখনও বিষয়টি বাস্তবায়িত হয়নি৷ পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়টি তোলেন নিজের মন্ত্রী সভার আলোচনায়৷ সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়৷ বিজ্ঞাপনের আয় বাড়াতে স্টেশনেও এবার থেকে থাকবে একাধিক সুযোগ৷ থাকবে বড় এলইডি স্ক্রিন, সেখানেই দেখানো হবে বিজ্ঞাপন৷ ভবিষ্যতে, টিকিট ছাড়াও অন্য উৎস থেকে এছাড়াও টাকা তুলতে বিভিন্ন লেভেল ক্রসিং, রেল লাইনের ধারের জনবহুল এলাকা, ও প্ল্যাটফর্মকে ব্যবহার করবে রেল৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top