News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে সুইমিং পুলে উদ্ধার যুবকের মৃতদেহ, রহস্য তদন্তে পুলিশ
Image

উদয়পুরে সুইমিং পুলে উদ্ধার যুবকের মৃতদেহ, রহস্য তদন্তে পুলিশ

নিজস্ব  প্রতিনিধি, উদয়পুর, ২১ মার্চ ৷৷ উদয়পুর সুইমিং পুল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ তাঁর নাম প্রবীর দাস৷ বয়স আনুমানিক ত্রিশ৷ বাড়ি উদয়পুরের অমরসাগরের পশ্চিম পাড় দেবী পাড়ায়৷ খুন না আতহত্যা এনিয়ে জল্পনা চলছে৷ প্রবীরের মাথার পেছন দিকে আঘাতের চিহ্ণ থাকায়, পুলিশ খুনের হামলা নিয়েছে এবং মান্নান মিঞা নামে এক যুবককেও আটক করেছে৷ যতুটুক জানা গেছে, ঘটনা সামান্য কাজ নিয়ে৷ প্রবীর ৩৫০ টাকা হাজিরায় বিমল সিংহ সুইমিং পুলে কাজ করছিল৷ গতকাল দুপুরেও তাকে কাজ করতে দেখেছিল সুইমিংপুলের ইনচার্জ অতুন কান্তী সাহা৷ কিন্ত রাত সাড়ে আটটা নাগাদ প্রবীরের দেহ সুইমিংপুলে পড়ে থাকতে দেখে সুইমিং পুলের গার্ড সৈদুর রহমান৷ তিনি খবর দেন পুলিশে৷ ঘটনা স্থলে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার নবদ্বীপ জমাতিয়া, এসডিপিও রাজেন্দ্র দত্ত৷ পুলিশ কুকুর নিয়ে তল্লাশি চালানো হয়৷ প্রবীরের মা জানান, মান্নান নাকি প্রবীরকে খুনের হুমকি দিয়েছিল৷ প্রবীর যাতে সুইমিং পুলে কাজ না করে, তার জন্য খুনের হুমকি বলে অভিযোগ করেন প্রবীরের মা৷ মায়ের অভিযোগ মূলেই পুলিশ মান্নানকে আটক করে এবং বুধবার আদালতে সোপর্দ করে৷ এই ঘটনার সাথে আরো কয়েকজন জরিত থাকতে পারে বলেও ধারনা করা হচ্ছে৷ আগামী ২৬ মার্চ মান্নানকে আবার আদালতে তোলা হবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top