নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২১ মার্চ ৷৷ উদয়পুর সুইমিং পুল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ তাঁর নাম প্রবীর দাস৷ বয়স আনুমানিক ত্রিশ৷ বাড়ি উদয়পুরের অমরসাগরের পশ্চিম পাড় দেবী পাড়ায়৷ খুন না আতহত্যা এনিয়ে জল্পনা চলছে৷ প্রবীরের মাথার পেছন দিকে আঘাতের চিহ্ণ থাকায়, পুলিশ খুনের হামলা নিয়েছে এবং মান্নান মিঞা নামে এক যুবককেও আটক করেছে৷ যতুটুক জানা গেছে, ঘটনা সামান্য কাজ নিয়ে৷ প্রবীর ৩৫০ টাকা হাজিরায় বিমল সিংহ সুইমিং পুলে কাজ করছিল৷ গতকাল দুপুরেও তাকে কাজ করতে দেখেছিল সুইমিংপুলের ইনচার্জ অতুন কান্তী সাহা৷ কিন্ত রাত সাড়ে আটটা নাগাদ প্রবীরের দেহ সুইমিংপুলে পড়ে থাকতে দেখে সুইমিং পুলের গার্ড সৈদুর রহমান৷ তিনি খবর দেন পুলিশে৷ ঘটনা স্থলে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার নবদ্বীপ জমাতিয়া, এসডিপিও রাজেন্দ্র দত্ত৷ পুলিশ কুকুর নিয়ে তল্লাশি চালানো হয়৷ প্রবীরের মা জানান, মান্নান নাকি প্রবীরকে খুনের হুমকি দিয়েছিল৷ প্রবীর যাতে সুইমিং পুলে কাজ না করে, তার জন্য খুনের হুমকি বলে অভিযোগ করেন প্রবীরের মা৷ মায়ের অভিযোগ মূলেই পুলিশ মান্নানকে আটক করে এবং বুধবার আদালতে সোপর্দ করে৷ এই ঘটনার সাথে আরো কয়েকজন জরিত থাকতে পারে বলেও ধারনা করা হচ্ছে৷ আগামী ২৬ মার্চ মান্নানকে আবার আদালতে তোলা হবে৷
উদয়পুরে সুইমিং পুলে উদ্ধার যুবকের মৃতদেহ, রহস্য তদন্তে পুলিশ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















