News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ঘুষের টাকা নিতে গিয়ে দু্র্নীতি দমনের হাতে এবার গ্রেফতার প্রশাসনিক ম্যাজিস্ট্রেট
Image

ঘুষের টাকা নিতে গিয়ে দু্র্নীতি দমনের হাতে এবার গ্রেফতার প্রশাসনিক ম্যাজিস্ট্রেট

গুয়াহাটি, ১৬ অক্টোবর (হি.স.) : রাজস্ব সার্কল অফিসের লাটমণ্ডল, পুলিশ অফিসার-কনস্টেবলের পর এবার ঘুষের টাকা নিতে গিয়ে ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন অধিকরণের আধিকারিকদের হাতে ধরা পড়েছেন জনৈক প্রশাসনিক ম্যাজিস্ট্রেট। তিনি কামরূপ গ্রামীণ জেলার জেলাশাসক কার্যালয়ে কর্মরত প্রশাসনিক ম্যাজিস্ট্রেট দীপঙ্কর কলিতা (এসিএস)।

প্রাপ্ত খবরে প্রকাশ, তার বিভাগে জনৈক নাগরিকের একটি সরকারি ফাইল পাস করার জন্য মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন প্রশাসনিক ম্যাজিস্ট্রেট দীপঙ্কর কলিতা। ঘুষের টাকা দিতে নারাজ ব্যক্তিটি ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন অধিকরণের দ্বারস্থ হন। ভিজিল্যান্স আধিকারিকদের কষা ছক অনুয়ায়ী আজ বিকেলের দিকে ব্যক্তিটি কামরূপ গ্রামীণের জেলাশাসক কার্যালয়ে কর্মরত প্রশাসনিক ম্যাজিস্ট্রেট দীপঙ্কর কলিতার চেম্বারে তাঁর হাতে টাকা তুলে দেন। সে সময় ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশনের আধিকারিকরা হাতেনাতে তাঁকে পাকড়াও করেন।

Releated Posts

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026

শিলচর পুরনিগমের প্রথম নির্বাচনের প্রস্তুতি শুরু, ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা তৈরির সূচি প্রকাশ

গুয়াহাটি, ১২ জুন : অসম রাজ্য নির্বাচন কমিশন (এসইসি) শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এসএমসি) প্রথম নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top