News Flash

  • Home
  • দেশ
  • বাকিবুরের ঘনঘন দুবাই যাওয়ার কারণ খুঁজছে ইডি
Image

বাকিবুরের ঘনঘন দুবাই যাওয়ার কারণ খুঁজছে ইডি

কলকাতা, ১৬ অক্টোবর (হি.স.) : রেশন ‘দুর্নীতি’কাণ্ডে ধৃত মন্ত্রীঘনিষ্ঠ বাকিবুর রহমান বার বার দুবাই যেতেন। এমনকি, চলতি মাসেও তাঁর দুবাইতে যাওয়ার পরিকল্পনা ছিল। আদালতে তেমনটাই জানিয়েছে ইডি। কেন, এর উত্তর খুঁজতে শুরু করেছে ইডি।

রেশন মিলের মালিক কেন এত ঘন ঘন বিদেশে যেতেন, তা খতিয়ে দেখা হচ্ছে। বাকিবুরকে সোমবার কলকাতার নগর দায়রা আদালতে হাজির করানো হয়। সেখানে তাঁকে ১২ দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা।
ইডি আদালতে জানিয়েছে, বাকিবুরের রেশনের মিল থেকে একটি ‘রেজিস্ট্রার বুক’ বা তথ্য নথিভুক্তকরণের খাতা উদ্ধার করেছে তারা। সেখানে রেশনের খাদ্যসামগ্রী সরানোর নানা রকম হিসাব লেখা রয়েছে বলে দাবি কেন্দ্রীয় সংস্থার। ইডি আদালতে জানিয়েছে, কোথায় কত সামগ্রী পাঠানো হয়েছে, কোন ডিস্ট্রিবিউটর বা কোন ডিলার কতটা রেশন সামগ্রী পেয়েছেন, তার হিসাব রয়েছে ওই খাতায়। অনেকের স্বাক্ষরও রয়েছে।
রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া বাকিবুর রহমানের কৈখালির ফ্ল্যাট থেকে ১০০-র বেশি সরকারি দফতরের সিলমোহর (স্ট্যাম্প) মিলেছে বলে ইডি সূত্রে খবর। সোমবার বাকিবুরকে আদালতে পেশ করে ইডি। তার আগে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সূত্রে জানা গিয়েছে, খাদ্য সরবরাহ সংক্রান্ত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে তাঁর ফ্ল্যাট থেকে। সাড়ে ৫৩ ঘণ্টা তল্লাশির পর গত শুক্রবার বাকিবুরকে সঙ্গে নিয়ে তাঁর ফ্ল্যাট থেকে বেরোয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার পর আরও ১১ ঘণ্টা জেরার পর শনিবার সকালে তাঁকে গ্রেফতার করে ইডি।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top