News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • শিলচর-সৌরাষ্ট্র চারলেন সড়ক নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে জাটিঙ্গা ও মাহুরে অনির্দিষ্টকালের অবস্থান
Image

শিলচর-সৌরাষ্ট্র চারলেন সড়ক নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে জাটিঙ্গা ও মাহুরে অনির্দিষ্টকালের অবস্থান

হাফলং (অসম), ১৬ অক্টোবর (হি.স.) : ‘ন্যাশনাল হাইওয়ে গো ব্যাক’, ‘ন্যাশনাল হাইওয়ে চোর’ ইত্যাদি স্লোগানে সোমবার ৩৭ নম্বর জাতীয় সড়ক উত্তাল করে তুলেছে ইন্ডিজেনাস স্টুডেন্টস্ ফোরাম, ইন্ডিজেনাস উইমেন ফোরাম এবং নৃরিমবাংলো থেকে জাটিঙ্গা পর্যন্ত ক্ষতিগ্রস্ত গ্রামের বাসিন্দারা।

শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডরের চারলেন সড়ক নির্মাণ করতে গিয়ে নৃরিমবাংলো থেকে হারাঙ্গাজাও পর্যন্ত এলাকার ২৯টি গ্রামের বাসিন্দাদের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ। দীর্ঘদিন থেকে ইন্ডিজেনাস স্টুডেন্টস্ ফোরাম, ইন্ডিজেনাস উইমেন ফোরাম এবং ক্ষতিগ্রস্ত গ্রামের বাসিন্দারা ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছেন। কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের ক্ষতিপূরণ মিটিয়ে দিচ্ছে না বলে অভিযোগ তুলে বাধ্য হয়ে আজ সোমবার সকাল থেকে জাটিঙ্গায় ৩৭ নম্বর জাতীয় সড়কের ইন্ডিজেনাস স্টুডেন্টস্ ফোরাম, ইন্ডিজেনাস উইমেন ফোরাম ও নৃরিমবাংলো থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ২৯ গ্রামের শতাধিক মানুষ অবিলম্বে জমির ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার দাবি সহ ৩৭ নম্বর জাতীয় সড়কের নৃরিমবাংলো থেকে হারাঙ্গাজাও পর্যন্ত বেহাল অবস্থায় পড়ে থাকা অংশ ব্ল্যাক টপিং করার দাবিতে হাফলঙে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কার্যালয় ঘেরাও করে জমির ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার দাবিতে অনিৰ্দিষ্টকালের অবস্থান-ধরনায় বসেছেন তাঁরা।

তবে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনও ধরনের আশ্বাস না পেয়ে মাহুরে পুনরায় ৩৭ নম্বর জাতীয় সড়কে অনির্দিষ্টকালের জন্য ধরনা কর্মসূচি পালন করছেন ইন্ডিজেনাস স্টুডেন্টস্ ফোরাম, ইন্ডিজেনাস উইমেন ফোরাম এবং ক্ষতিগ্রস্ত গ্রামের বাসিন্দারা।

প্রতিবাদকারীরা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত জাতীয় সড়ক কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত জমি-মালিকদের ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে লিখিত প্রতিশ্রুতি দেবেন না, ততদিন তাঁদের এই ধরনা ও প্রতিবাদী কর্মসূচি চলবে।

এদিকে ধরনাস্থলে ইন্ডিজেনাস স্টুডেন্টস্ ফোরামের সভাপতি ডেভিড কেভম বলেন, শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডর নির্মাণের কাজ করতে গিয়ে নৃরিমবাংলো থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ২৯টি গ্রামের বহু বাসিন্দার খেতের জমি, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১০ বছর থেকে ওই সব ক্ষতিগ্রস্ত গ্রামের বাসিন্দারা জমির ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছেন। এমন-কি অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা জাতীয় সড়ক কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্ত জমি-মালিকদের ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ার পরও জাতীয় সড়ক কর্তৃপক্ষ ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ করে তিনি বলেন, যতক্ষণ জাতীয় সড়ক কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত জমি-মালিকদের ক্ষতিপূরণ মিটিয়ে দেবে না, অথবা লিখিত প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধরনা কর্মসূচি অব্যাহত থাকবে, জানান ডেভিড কেভম।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top