News Flash

Image

করিমগঞ্জের দোহালিয়া বনাঞ্চলে ফের অবৈধ ফিশারিতে উচ্ছেদ

পাথারকান্দি (অসম), ১৫ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত দোহালিয়া রিজার্ভ ফরেস্টে ছয়দি‌নের মাথায় ফের অবৈধ বিশাল ফিশারির বাঁধ কে‌টে জল বের ক‌রে দিয়েছেন বনকর্মীরা।

আজ র‌বিবার দোহালিয়া রেঞ্জ ফরেস্ট দফতরের কর্মী হারচিং ইং‌তি, দি‌লোয়ার হো‌সেন, মণ্টু বরুয়ারা সলগই বিট এলাকার চন্দ্রপুর সংর‌ক্ষিত বনাঞ্চ‌লের লাল‌গেনাই জঙ্গলে প্রায় ২৫ বিঘা এলাকা জুড়ে গ‌ড়ে তোলা এক‌টি অবৈধ ফিশারির বাঁধ কে‌টে জল বের ক‌রে দিয়েছেন।

এর আগে গত সোমবার অনুরূপভা‌বে দোহা‌লিয়া ফ‌রেস্ট রে‌ঞ্জের কর্মীরা বাদশা‌হী রিজা‌র্ভের চন্দ্রপুর এলাকার হা‌মিদরগেনাইয়ে অবৈধভাবে গ‌ড়ে তোলা আরও দু‌টি বিশাল ফিশা‌রির বাঁধ কে‌টে জল ও মাছ বের ক‌রে দিয়েছিলেন। এতে প্রায় ৬০ বিঘা বনভূ‌মি বেদখল মুক্ত হয়।
বন বিভা‌গের এ ধরনের অভিযান অব্যা্হত থাক‌বে ব‌লে জানান রেঞ্জ অফিসার প্রণব ক‌লিতা।

Releated Posts

অসম ভোট: কামাখ্যা মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের দিন বৃহস্পতিবার গুয়াহাটির প্রসিদ্ধ কামাখ্যা মন্দির-এ পুজো দিলেন মুখ্যমন্ত্রী তথা…

ByByNews Desk Apr 9, 2026

মণিপুরে বোমা হামলায় দুই শিশুর মৃত্যু, কড়া পদক্ষেপের আশ্বাস মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৭ এপ্রিল (আইএএনএস): মণিপুরের বিষ্ণুপুর জেলায় বোমা হামলায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার…

ByByNews Desk Apr 7, 2026

পবন খেরা গ্রেফতার এড়াতে পলাতক: দাবি অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ৭ এপ্রিল (আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরা গ্রেফতার এড়াতে পলাতক রয়েছেন বলে দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত…

ByByNews Desk Apr 7, 2026

প্রাণঘাতী হামলার পর দুই ‘দুর্বৃত্ত’ হাতি ধরা পড়ায় প্রশংসা অরুণাচল মুখ্যমন্ত্রীর

ইটানগর, ৬ এপ্রিল(আইএএনএস): অরুণাচল প্রদেশে একাধিক প্রাণঘাতী হামলার জন্য দায়ী দুই ‘দুর্বৃত্ত’ হাতিকে সফলভাবে বশে এনে ধরার ঘটনায়…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top