News Flash

  • Home
  • প্রধান খবর
  • পিতৃপক্ষের পর মধ্যপ্রদেশে প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ কংগ্রেসের
Image

পিতৃপক্ষের পর মধ্যপ্রদেশে প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ কংগ্রেসের

নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স.) : কংগ্রেস পিতৃপক্ষের পরে অর্থাৎ মহালয়ার পরে মধ্যপ্রদেশে প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছেন মধ্যপ্রদেশে কংগ্রেস সভাপতি তথা বিধানসভার সাংসদ কমলনাথ।

মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে শুক্রবার কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির (সিডব্লুউসি) একটি বৈঠক অনুষ্ঠিত হয়। দলের সদর দফতরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে কংগ্রেস অনবরতই বৈঠক করছে। এদিনও সেই বৈঠকের ধারাবাহিকতা বজায় রয়েছে। শুক্রবার বৈঠকের পর মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি কমলনাথ সংবাদমাধ্যমকে জানায়, এদিনের বৈঠকে মধ্যপ্রদেশ বিধানসভার ৬০টি আসন নিয়ে আলোচনা হয়েছে।
বর্তমানে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামীদিনে এই বিষয়ে আবার সিডব্লুউসি সভা করবে। কমলনাথ আরও বলেন, কংগ্রেস পিতৃপক্ষের পরেই অর্থাৎ মহালয়ার পরে তাদের প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করবে। মধ্যপ্রদেশে কংগ্রেসের ইনচার্জ রণদীপ সিং সুরজেওয়ালা জানিয়েছেন, এদিন দিল্লিতে কংগ্রেস সদর দফতরে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক হয়েছে। বৈঠকে মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন এবং প্রার্থীদের নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী সহ দলের অন্যান্য আধিকারিকরা। সুরজেওয়ালা সংবাদমাধ্যমকে জানায়, মধ্যপ্রদেশে কংগ্রেস জয়ের দিকে এগিয়ে যাচ্ছে।

Releated Posts

মোদি-ট্রাম্প বৈঠক সম্পর্কোন্নয়নের ইতিবাচক সূচনা, তবে আস্থা পুনর্গঠনই হবে মূল চাবিকাঠি

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক…

ByByNews Desk Jun 18, 2026

ফ্রান্সে তৈরি হচ্ছে প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির, উদ্বোধন সেপ্টেম্বরে

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে শীঘ্রই উদ্বোধন হতে চলেছে দেশটির প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরা…

ByByNews Desk Jun 18, 2026

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top