News Flash

  • Home
  • খেলা
  • চন্দ্র মেমোরিয়াল লীগ ফুটবলের সুদৃশ্য ট্রফি ও প্রাইজমানি প্রদান
Image

চন্দ্র মেমোরিয়াল লীগ ফুটবলের সুদৃশ্য ট্রফি ও প্রাইজমানি প্রদান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর।। খেলা শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উমাকান্ত মিনি স্টেডিয়ামেই। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া গ্রুপ চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ডিভিশন তথা সুপার ডিভিশন লিগের অন্তিম ম্যাচের পর মাঠেই এক সংক্ষিপ্ত বর্ণাঢ্য অনুষ্ঠানে চ্যাম্পিয়ন এগিয়ে চলো সংঘ ও রানার্স আপ  ফরোয়ার্ড ক্লাবকে ট্রফি এবং প্রাইজমানি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত রাজ্য মন্ত্রিসভার সদস্য তথা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, প্রাক্তন ফুটবলার রঞ্জিত ভট্টাচার্য, ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের পেট্রন রতন সাহা, সভাপতি প্রণব সরকার প্রমূখ উপস্থিত ছিলেন এবং বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। এদিকে, ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে প্রথম ডিভিশন ফুটবল লীগ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট  সবাইকে অর্থাৎ এসোসিয়েশনের সব সম্মানীয় সদস্য,  অংশগ্রহনকারী সমস্ত দল, চ্যাম্পিয়ন এগিয়ে চলো সংঘ, রানার্স ফরোয়ার্ড ক্লাব, ত্রিপুরা রেফারি এসোসিয়েশন, সমস্ত মাঠ কর্মী, রাজ্য আরক্ষা দফতর, মেডিক্যাল টিম , প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সমস্ত ক্রীড়া সাংবাদিক সহ সমস্ত ক্রীড়াপ্রেমী , ফুটবল শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো হয়েছে। ফুটবল প্রেমী কিশলয় ঘোষ, যিনি পুরো ফুটবল মরসুমে মাঠে পানীয় জলের ব্যবস্থা করেছেন, উনাকেও টিএফএ-র পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। টিএফএ-র যুগ্ম সচিব তথা এ-ডিভিশন লীগ ফুটবল টুর্নামেন্টের অর্গানাইজিং সেক্রেটারি তপন সাহা এক বিবৃতিতে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top