News Flash

  • Home
  • দিনের খবর
  • পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এলাকায় দুর্ঘটনা, খাদে গাড়ি পড়ে নিহত ১
Image

পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এলাকায় দুর্ঘটনা, খাদে গাড়ি পড়ে নিহত ১

পুরুলিয়া, ১০ অক্টোবর, (হি.স.) : মর্মান্তিক দুর্ঘটনা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। বেড়াতে গিয়ে গভীর খাদে গাড়ি পড়ে মৃত্যু হল একজনের। মৃত ব্যক্তি গাড়ির চালক বলে প্রাথমিক অনুমান পুলিশের। তাঁর পরিচয় এখনও জানা যায়নি। খাদ থেকে উদ্ধার হয়েছে গাড়িটি। তদন্তে নেমেছে বাঘমুন্ডি থানার পুলিশ।

জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৭ টা নাগাদ অযোধ্যা পাহাড় যাওয়ার পথে গভীর খাদে গাড়ি পড়ে যায়। প্রায় তিন ঘন্টার চেষ্টায় গাড়ি উদ্ধার করে বাঘমুন্ডি থানার পুলিশ। গাড়ির ভিতর থেকে উদ্ধার একজন। পুলিশ জানাচ্ছে, তিনি সম্ভবত চালক। সঙ্গে সঙ্গে তাঁকে পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে খবর, গাড়ি থেকে একজন মহিলার একটি আধার কার্ডের ফটোকপি উদ্ধার হয়েছে। গাড়ির নম্বরপ্লেট ওড়িশার। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। সকালে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। ক্রেন নিয়ে শুরু হয় উদ্ধারকাজ। খাদ থেকে গাড়ি উদ্ধার করা হয়েছে। তবে তাতে যিনি ছিলেন, তিনি মৃত। এটা নিছকই দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top