News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজভবনের সমানে ধর্না চললে নবমহাকরণের সামনে নয় কেন? হলফনামা চাইল হাই কোর্ট
Image

রাজভবনের সমানে ধর্না চললে নবমহাকরণের সামনে নয় কেন? হলফনামা চাইল হাই কোর্ট

কলকাতা, ৯ অক্টোবর (হি.স.) : রাজভবনের সামনে ধর্না কর্মসূচি চললে নবমহাকরণে ধর্না নয় কেন? প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, রাজ্যকে এ বিষয়ে হলফনামা দিতে হবে। আগামী ১৬ অক্টোবর শুনানি।

রাজভবন চত্বরে জারি থাকা ১৪৪ ধারা লঙ্ঘন করে ধর্না কর্মসূচি চালানোর অভিযোগ উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর বেশ কিছু অনুগামীর বিরুদ্ধে। গত ৫ অক্টোবর থেকে ‘কেন্দ্রীয় বঞ্চনা’-র প্রতিবাদে রাজভবনের উত্তরের ফটকের কাছে অবস্থান করছেন তিনি। এই নিয়ে সরব হয়েছে বিজেপি।

সেই ধর্নার বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা করতে যান এক বিজেপি নেতা। আর্জি জানান, জরুরি ভিত্তিতে শোনা হোক মামলাটি। সোমবার তাঁর সেই আর্জি শোনা মাত্র বাতিল করল হাই কোর্ট। মামলাটি ওঠে হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। কিন্তু জরুরি ভিত্তিতে মামলাটি শোনার আর্জি জানাতেই বিচারপতি জানিয়ে দেন, এই মামলার দ্রুত শুনানি কোনও ভাবেই সম্ভব নয়।

নবমহাকরণে শ্রম-সহ বেশ কিছু সরকারি দফতর রয়েছে। হাই কোর্টেরও কিছু কাজকর্ম হয় সেখানে। সেই নবমহাকরণের সামনে ধর্না করতে চেয়ে পুলিশের কাছে আবেদন করেছিল পশ্চিমবঙ্গ শ্রম বিভাগ স্বনিযুক্ত শ্রমিক কল্যাণ সংগঠন। পুলিশ অনুমতি দেয়নি। তার পরেই হাই কোর্টে মামলা করে ওই সংগঠন। ওই মামলাতেই বিচারপতি প্রশ্ন তোলেন যে, রাজভবনের সামনে ১৪৪ ধারা জারি থাকলেও ধর্না কর্মসূচি চলছে। তা হলে নবমহাকরণের সামনে কর্মসূচিতে কেন আপত্তি? তা নিয়ে রাজ্যের কাছে হলফনামা চেয়েছে হাই কোর্ট।

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top