News Flash

  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশের পিলভিটে ২৪৮ কোটি টাকার ২৬টি প্রকল্প উপহার মুখ্যমন্ত্রী যোগীর
Image

উত্তরপ্রদেশের পিলভিটে ২৪৮ কোটি টাকার ২৬টি প্রকল্প উপহার মুখ্যমন্ত্রী যোগীর

পিলভিট, ৬ অক্টোবর (হি.স) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পিলভিটকে ২৪৮ কোটি টাকা উপহার দিয়েছেন। শুক্রবার উত্তরপ্রদেশের পিলভিটের মুস্তাফাবাদ গেস্ট হাউসে এসে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বন্যপ্রাণী সপ্তাহের সমাপ্তি করেন। তিনি পিলভিটকে ২৪৮ কোটি টাকার ২৬টি প্রকল্প উপহার দিয়েছেন। শুক্রবার এই প্রকল্পগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এছাড়াও মুখ্যমন্ত্রী এদিন অনুষ্ঠানস্থলে আয়োজিত প্রদর্শনী পরিদর্শন করে বন দফতরের অনেক আধিকারিককেও সম্মানিত করেন।

এদিন জনসভায় ভাষণে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, তরাই অঞ্চলে ইকো-ট্যুরিজমের প্রভূত সম্ভাবনা রয়েছে। চুকা থেকে কর্তনিয়া ঘাট, দুধওয়া এবং আমনগড় পর্যন্ত ইকো ট্যুরিজম দ্রুত এগিয়ে চলেছে। বন বিভাগ ১০টি জলাভূমি তৈরি করেছে।
মানুষের অস্তিত্ব প্রাণী এবং জলের উপর নির্ভর করে বলেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। ভারতীয় দর্শনে পৃথিবীকে মা বলা হয় এবং আমরা সবাই তার সন্তান। মুখ্যমন্ত্রী বলেন, ডবল ইঞ্জিনের সরকার সবসময়ই উন্নয়নের জন্য কাজ করে চলেছে। আমরা সবার উন্নয়ন করছি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, আন্তর্জাতিক সংস্থাগুলি যৌথ সমীক্ষা চালিয়েছে। বিশ্বের এই সমীক্ষায় প্রথম পুরস্কার পেয়েছে পিলভিট টাইগার রিজার্ভ। তিনি জানান, ২০১৪ সালে পিলভিট টাইগার রিজার্ভে ২৫টি বাঘ ছিল। ২০১৮ সালে বাঘের সংখ্যা বেড়ে ৬৫ হয়েছে। রাজ্যে ১৭৩টি বাঘ ছিল। এখন উত্তরপ্রদেশে ২০৫টিরও বেশি বাঘ রয়েছে।

Releated Posts

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top