News Flash

  • Home
  • Uncategorized
  • কমলাসাগরে ত্রিশ লক্ষ টাকার গাঁজা বাগিচা ধবংস
Image

কমলাসাগরে ত্রিশ লক্ষ টাকার গাঁজা বাগিচা ধবংস

img-20170107-wa0010নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৭ জানুয়ারী৷৷ ফের গাঁজা বিরোধী অভিযান৷ কমলাসাগরে অভিযান চালিয়ে চল্লিশ হাজার গাঁজা গাছ ধবংস করা হয়েছে৷ জানা গিয়েছে, শনিবার সকাল ১১টা থেকে কমলাসাগরস্থিত নতুন কলোনী, চৌধুরী টিলায় এই অভিজান চালানো হয়৷ অভিযানের নেতৃত্ব দেন বিশালগড় মহকুমার এসডিএম, মহকুমার এসডিপিও এবং বিশালগড় থানার ওসি৷ অভিযাচকারী টিম এদিন সকালে নতুন কলোনীর গাঁজ গাছ ধবংস করার পর কোণাবন, হরিহরদোলা, সীতাখলা প্রভৃতি এলাকায় অভিযান চালায়৷ গাছগুলি কেটে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ জানা গিয়েছে, কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে গাঁজা চাষ করা হয়৷ এর আগেও বেশ কয়েকবার গাঁজা গাছ ধবংস করা হয়েছে৷ এদিন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় চল্লিশ হাজার গাঁজা গাছ ধবংস করা হয়েছে৷ প্রায় ২২ একর এলাকায় এই গাঁজা গাছ চাষ করা হয়েছিল৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধবংস করা গাঁজার বাজারমূল্য ছিল প্রায় ত্রিশ লক্ষ্য টাকা৷ পুলিশ ও মহকুমা প্রশাসন জানিয়েছে আগামীদিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top