নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৭ জানুয়ারী৷৷ ফের গাঁজা বিরোধী অভিযান৷ কমলাসাগরে অভিযান চালিয়ে চল্লিশ হাজার গাঁজা গাছ ধবংস করা হয়েছে৷ জানা গিয়েছে, শনিবার সকাল ১১টা থেকে কমলাসাগরস্থিত নতুন কলোনী, চৌধুরী টিলায় এই অভিজান চালানো হয়৷ অভিযানের নেতৃত্ব দেন বিশালগড় মহকুমার এসডিএম, মহকুমার এসডিপিও এবং বিশালগড় থানার ওসি৷ অভিযাচকারী টিম এদিন সকালে নতুন কলোনীর গাঁজ গাছ ধবংস করার পর কোণাবন, হরিহরদোলা, সীতাখলা প্রভৃতি এলাকায় অভিযান চালায়৷ গাছগুলি কেটে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ জানা গিয়েছে, কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে গাঁজা চাষ করা হয়৷ এর আগেও বেশ কয়েকবার গাঁজা গাছ ধবংস করা হয়েছে৷ এদিন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় চল্লিশ হাজার গাঁজা গাছ ধবংস করা হয়েছে৷ প্রায় ২২ একর এলাকায় এই গাঁজা গাছ চাষ করা হয়েছিল৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধবংস করা গাঁজার বাজারমূল্য ছিল প্রায় ত্রিশ লক্ষ্য টাকা৷ পুলিশ ও মহকুমা প্রশাসন জানিয়েছে আগামীদিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে৷

কমলাসাগরে ত্রিশ লক্ষ টাকার গাঁজা বাগিচা ধবংস
Releated Posts
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
















