News Flash

  • Home
  • দিনের খবর
  • শুধুমাত্র সরকার নয়, দেশেরও যাত্রা হয়ে উঠেছে বিকাশ ভারত সংকল্প যাত্রা : প্রধানমন্ত্রী মোদী
Image

শুধুমাত্র সরকার নয়, দেশেরও যাত্রা হয়ে উঠেছে বিকাশ ভারত সংকল্প যাত্রা : প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): শুধুমাত্র সরকার নয়, দেশেরও যাত্রা হয়ে উঠেছে বিকাশ ভারত সংকল্প যাত্রা। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “সমাজের শেষ ব্যক্তির কাছে পৌঁছে যাচ্ছে সরকার এবং তাঁকে প্রকল্পের সঙ্গে সংযুক্ত করছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা স্বপ্ন, সিদ্ধান্ত এবং বিশ্বাসের একটি যাত্রা হয়ে উঠেছে।” সোমবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে বার্তালাপ করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “বিকশিত ভারত সংকল্প যাত্রা ৫০ দিন পূর্ণ করেছে। এত অল্প সময়ে এই যাত্রায় ১১ কোটি মানুষ যোগদান এমনিতেই নজিরবিহীন।”

প্রধানমন্ত্রীর কথায়, “আমরা দেশের বৃহৎ জনগোষ্ঠীকে ছোটখাটো দৈনন্দিন প্রয়োজনের লড়াই থেকে বের করে আনতে চাই। তাই আমরা দরিদ্র, নারী, কৃষক ও যুবকদের ভবিষ্যতের দিকে নজর দিচ্ছি।” মোদী বলেছেন, “এই যাত্রা শুরু হওয়ার পর থেকে প্রায় ১২ লক্ষ নতুন সুবিধাভোগী উজ্জ্বলা প্রকল্পের বিনামূল্যে গ্যাস সংযোগের জন্য আবেদন করেছেন। কয়েকদিন আগে আমি অযোধ্যায় উজ্জ্বলার ১০ কোটি সুবিধাভোগী বোনের বাড়িতে গিয়েছিলাম। বিকশিত ভারত সংকল্প যাত্রায় ২ কোটিরও বেশি দরিদ্র মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। একই সময়ে ১ কোটি মানুষের যক্ষ্মা রোগের পরীক্ষা করা হয়েছে। এরা সবাই গ্রাম, দরিদ্র, দলিত, অনগ্রসর ও উপজাতি সম্প্রদায়ের।”

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top