News Flash

  • Home
  • খেলা
  • কোপা দেল রে : কঠিন লড়াই করে শেষ ষোলোয় উঠল শাভি এর্নান্দেসের দল
Image

কোপা দেল রে : কঠিন লড়াই করে শেষ ষোলোয় উঠল শাভি এর্নান্দেসের দল

বার্সেলোনা, ৮ জানুয়ারি (হি.স.): ম্যাচের প্রথমার্ধের একপেশে লড়াই করে এগিয়ে গিয়ে ম্যাচে সহজ জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলল বার্সেলোনা। বিরতির পরও সেই ধারা বজায় রেখে আবারও গোল করল। এরপরই উজ্জ্বীবিত পারফরম্যান্স দেখিয়ে ঘুরে দাঁড়াল স্প্যানিশ ফুটবলের চতুর্থ সারির সবচেয়ে দুর্বল দল বার্বাস্ত্রো। অবিশ্বাস্যভাবে দুই দফায় ব্যবধান তো কমালোই এমনকি এগিয়ে যাওয়ার ইঙ্গিতও দিল তারা। তা অবশ্য হতে দেয়নি শাভি এর্নান্দেসের দল।

প্রতিপক্ষের মাঠে রবিবার রাতে ৩-২ গোলে জিতে কোপা দেল রে-র শেষ ষোলোয় উঠেছে বার্সেলোনা। ম্যাচে ফেরমিন লোপেস সফরকারীদের এগিয়ে দেওয়ার পর ব্যবধান বাড়ান রাফিনিয়া। কিছুক্ষণ পর একটি গোল শোধ করেন আদ্রিয়া দে মেসা। বার্সেলোনার তৃতীয় গোলটি করেন রবের্ত লেভানদোভস্কি। শেষ সময়ে মার্ক প্রাত আরেকটি গোল করে ব্যবধান কমালেও প্রতিযোগিতার সফলতম দলকে আটকাতে পারেনি তারা।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top