News Flash

Image

এক লক্ষাধিক টাকার গাঁজা গাছ ধ্বংস করল পুলিশ

আগরতলা, ২৯ ডিসেম্বর: গোপন তথ্যের ভিত্তিতে বিশালগড় থানার অফিসার ও স্টাফ, ৫ম ব্যাটেলিয়ান টিএসআর এবং ১৫ ব্যাটেলিয়ান মহিলা টিএসআর সদস্যদের যৌথ অভিযান চালিয়েছে। অভিযানে বিশালগড় থানাধীন চেলিখলা ও গজারিয়া এলাকায় এক লক্ষাধিক টাকার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে অবৈধভাবে চাষ করা গাঁজা গাছ শনাক্ত করে তা সম্পূর্ণভাবে নষ্ট করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এই ধরনের অভিযান আগামী দিনগুলোতেও নিয়মিতভাবে চলবে। অবৈধ মাদক চাষ ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

Releated Posts

দেশ ও সমাজের কল্যাণে আমাদের প্রয়োজন শিক্ষিত, নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন যুব সম্প্রদায়: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: রাজ্যে রামকৃষ্ণ মিশন স্কুল অব ল্যাঙ্গুয়েজেস এবং দ্য সেন্টার ফর হিউম্যান অ্যাক্সিলেন্স স্থাপনের…

ByByReshmi Debnath Jun 2, 2026

আগামী দিনে ত্রিপুরায় শিল্পায়নের বিরাট সম্ভাবনা রয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: আগামী দিনে ত্রিপুরায় শিল্পায়নের এক বিরাট সম্ভাবনা রয়েছে। এই শিল্পোন্নয়নের ফলে রাজ্যের সামগ্রিক…

ByByReshmi Debnath Jun 2, 2026

৫ জুন পুষ্পবন্ত প্যালেসে পাঁচতারা হোটেল প্রকল্পের ভূমিপূজনে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: আগামী ৫ জুন ত্রিপুরা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সফরকালে তিনি রাজ্যের আন্তর্জাতিক…

ByByReshmi Debnath Jun 2, 2026

অমরপুর বিডিও অফিসে বিক্ষোভ, উন্নয়নমূলক কাজের অচলাবস্থা নিয়ে জবাবদিহি দাবি পঞ্চায়েত প্রধানদের

আগরতলা, ২ জুন: অমরপুর ব্লকে উন্নয়নমূলক কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকার অভিযোগকে কেন্দ্র করে সোমবার অমরপুর বিডিও অফিসে…

ByByReshmi Debnath Jun 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top