News Flash

  • Home
  • Uncategorized
  • অত্যধিক তুষারপাতে বিপর‌্যস্ত শিমলা, বিপর‌্যস্ত যান চলাচল
Image

অত্যধিক তুষারপাতে বিপর‌্যস্ত শিমলা, বিপর‌্যস্ত যান চলাচল

fogশিমলা, ৭ জানুয়ারি (হি.স.): শীতের সময় প্রতিবছরই বরফের চাদরে ঢেকে যায় হিমাচল প্রদেশের রাজধানী শিমলা| অন্যথা হল না এ বছরও| প্রবল তুষারপাতে কার‌্যত বিপর‌্যস্ত হয়ে পড়েছে শিমলা ও মানালির জনজীবন| শুক্রবার রাতে এতটাই তুষারপাত হয়েছে যে পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ খানিকটা সময় লাগবে| তুষারপাতের কারণে বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন পর‌্যটকরা| শিমলা, কুফরি, নারকান্দা, মাসোব্রার মতো এলাকায় রাস্তা বন্ধ করে দিতে হয়েছে অত্যধিক তুষারপাতের জন্য|
শুধু শিমলা ও মানালি নয়, ঠান্ডায় কাঁপছে হিমাচল প্রদেশের আর এক বিখ্যাত শহর ধরমশালা| শুধু শীতের হিমেল হাওয়া নয়, বরফের চাদরে ঢেকে গিয়েছে ধরমশালাও| শিমলার মতো সেখানেও বিপর‌্যস্ত জনজীবন| অবিরত তুষারপাত হয়ে চলেছে এলাকাজুড়ে| শৈত্যপ্রবাহে কাঁপছে হিমাচলের কেলং, কলপা, লালহুল, স্পিতি, কিন্নর জেলাগুলিও| কুল্লু, মানালিতে তাপমাত্রা হিমাঙ্কের আশেপাশে ঘোরাফেরা করছে| এদিকে, প্রবল ঠান্ডার মধ্যেই বৃষ্টিপাতের ভবিষ্যদ্বাণী করেছে আবহাওয়া দফতর| ফলে তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে|

উত্তর ভারতে কুয়াশার দাপট অব্যাহত, বিপর‌্যস্ত রেল ও বিমান পরিষেবা

নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): দিল্লি সহ গোটা উত্তর ভারত জুড়ে কুয়াশার দাপট অব্যাহত| গত কয়েকদিনের মতো শনিবার সকালেও কুয়াশাচ্ছন্ন ছিল উত্তর ভারতের আকাশ| এর ফলে ব্যহত হয়েছে রেল ও বিমান পরিষেবা| এদিন সকালে দেরিতে চলেছে ৭০টি ট্রেন| ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা তলানিতে ঠেকে যাওয়ায় বাতিল করা হয়েছে ৭টি দূরপাল্লার ট্রেন| সময়সূচি পরিবর্তন করা হয়েছে ১৬টি ট্রেনের| উত্তর রেলওয়ে সূত্রের খবর, যে সমস্ত ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে সেগুলি হল, নিউ দিল্লি-কালকা শতাব্দী এক্সপ্রেস, দিল্লি-অমৃতসর শান-ই-পঞ্জাব এক্সপ্রেস, ঝাঋখণ্ড সম্পর্ককান্তি এক্সপ্রেস, বিক্রমশিলা এক্সপ্রেস এবং নিজামউদ্দিন-চেন্নাই সেন্ট্রাল দূরন্ত এক্সপ্রেস| আবহাওয়া দফতর সূত্রের খবর, শনিবার সকাল ৮.৩০ মিনিট পর‌্যন্ত দৃশ্যমানতা ৮০০ মিটার এবং আর্দ্রতা ছিল ১০০ শতাংশ| খারাপ আবহাওয়ার জন্য দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এদিন দু’টি আন্তর্জাতিক বিমান দেরিতে ছেড়েছে| বাতিল করা হয়েছে একটি বিমান|
ঘন কুয়াশা তো ছিলই, একইসঙ্গে শনিবার সকালে রাজধানীতে হালকা বৃষ্টিপাতও হয়েছে| আবহবিদরা জানিয়েছেন, সকাল থেকে দিল্লিতে ৩.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে| এদিন দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রির নিচে নেমে যায়|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top