News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১,০০০ লিটারের বেশি চুলাই মদ জব্দ, এক ব্যক্তি আটক মধুপুর থানার মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য
Image

১,০০০ লিটারের বেশি চুলাই মদ জব্দ, এক ব্যক্তি আটক মধুপুর থানার মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য

চড়িলাম, ২৮ ডিসেম্বর : মাদকবিরোধী অভিযানে আবারও উল্লেখযোগ্য সাফল্য পেল মধুপুর থানা। রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে একাধিক উদ্যোগ নিলেও একাংশ মাদক পাচারকারী সেই প্রচেষ্টায় বাধা সৃষ্টি করছে। দ্রুত বড়লোক হওয়ার লোভে তারা যুবসমাজের হাতে মাদক তুলে দিয়ে সমাজের ভবিষ্যৎকে বিপন্ন করছে। তবে এই অপচেষ্টার বিরুদ্ধে ধারাবাহিকভাবে কঠোর অবস্থান নিচ্ছে পুলিশ।
শনিবার গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) আইপিএস বিকাশ সেন্থিয়ার নেতৃত্বে মধুপুর থানার পুলিশ মধুপুর থানার অন্তর্গত বড়বাড়ি এলাকার হরিশ দেববর্মার বাড়িতে অভিযান চালায়। অভিযানে সেখান থেকে ১,০০০ লিটারেরও বেশি অবৈধভাবে তৈরি দেশি চুলাই মদ জব্দ করা হয়। পাশাপাশি মিন্টু দেববর্মা নামে এক ব্যক্তিকে ওই বাড়ি থেকে আটক করা হয়।
এসডিপিও জানান, জব্দ করা অবৈধ দেশি মদের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় এক লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, সমীর সরকার নামে এক যুবক বাড়িটি ভাড়া নিয়ে সেখানে অবৈধভাবে দেশি চুলাই মদ মজুত করেছিল। মিন্টু দেববর্মার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, উপযুক্ত সময়ে অন্যত্র পাচারের উদ্দেশ্যেই এই বিপুল পরিমাণ মদ মজুত করা হয়েছিল।
একই দিনে মাদক পাচারকারীদের উদ্দেশ্যে কড়া সতর্কবার্তা জারি করে বিশালগড়ের এসডিপিও বলেন, এখনই মাদক ব্যবসা থেকে সরে আসা উচিত পাচারকারীদের। পুলিশ এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সম্পূর্ণ প্রস্তুত এবং আগামী দিনে মাদক পাচার ও অবৈধ মদ ব্যবসার সঙ্গে জড়িত সকলকে একে একে চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস বিকাশ সেন্থিয়া আরও জানান, এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। দীর্ঘদিন ধরে মদ ব্যবসায়ীরা ভোরবেলা যানবাহন বোঝাই করে মধুপুর থানার নাকের ডগা দিয়ে আগরতলায় অবৈধ দেশি চুলাই মদ পাচার করে আসছিল—এ কথা নতুন নয়। তবে এখন থেকে পুলিশ আর তা হতে দেবে না বলেই স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনের পর এসআইআর প্রক্রিয়া শুরুর দাবিতে নির্বাচন কমিশনে বিজেপি প্রতিনিধিদের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন হওয়ার পরই যাতে ভোটার তালিকা সংক্রান্ত ‘এসআইআর’…

ByByReshmi Debnath Sep 2, 2026

বিশ্ববাজারে ত্রিপুরার জৈব কৃষির নতুন দিগন্ত, ইউরোপে গেল প্রথমবারের মত ১৮.৭ মেট্রিক টন পণ্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: গ্রামীণ অর্থনীতির বিকাশ ও কৃষকদের সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে অর্গানিক কৃষিকে অগ্রাধিকার দিয়েছে ত্রিপুরা সরকার…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, ভিলেজ কাউন্সিল নির্বাচনে জোট নিয়ে এক – দুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা বিজেপির অন্দরে তৎপরতা বাড়ল। আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি এবং…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top