News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভগৎ সিং যুব আবাসে ভারত বিকাশ পরিষদ নর্থ ইস্ট রিজনের দু’দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত
Image

ভগৎ সিং যুব আবাসে ভারত বিকাশ পরিষদ নর্থ ইস্ট রিজনের দু’দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত

আগরতলা, ২৭ ডিসেম্বর : আজ ভগৎ সিং যুব আবাসে ভারত বিকাশ পরিষদ নর্থ ইস্ট রিজনের দু’দিনব্যাপী প্রথম কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের মাধ্যমে সংগঠনের নর্থ ইস্ট রিজনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্য নেওয়া হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন ভারত বিকাশ পরিষদের কেন্দ্রীয় সংগঠন মন্ত্রী সুরেশ জৈন, নর্থ ইস্ট রিজনের রিজনাল প্রেসিডেন্ট ডা. এম প্রেমজিত সিং, ত্রিপুরা রাজ্য ভারত বিকাশ পরিষদের সভাপতি জাস্টিস এস সি দাস, ত্রিপুরা উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল-সহ সংগঠনের বিভিন্ন স্তরের কার্যকর্তারা।

বক্তারা তাঁদের বক্তব্যে নর্থ ইস্ট অঞ্চলে সংগঠনের বিস্তার, সমাজসেবা, সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষা এবং জাতীয় চেতনা জাগ্রত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক শক্তিবৃদ্ধি ও যুবসমাজকে সংগঠনের সঙ্গে আরও সক্রিয়ভাবে যুক্ত করার উপর আলোচনা হয়।

দু’দিনব্যাপী এই সম্মেলনের মাধ্যমে নর্থ ইস্ট অঞ্চলে ভারত বিকাশ পরিষদের সাংগঠনিক কাঠামো আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেন নেতৃত্ব।

Releated Posts

আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ

আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top