News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে গভীর শোকপ্রকাশ বিজেপির
Image

ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে গভীর শোকপ্রকাশ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর:
ধর্মনগর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক ও ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ স্বর্গীয় বিশ্ববন্ধু সেনের প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে রাজ্য রাজনীতিতে। ভারতীয় জনতা পার্টি, ত্রিপুরা প্রদেশ তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। দলীয় সূত্রে জানা গেছে, আজ ভোর আনুমানিক তিনটায় বহিঃরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রদেশ বিজেপির তরফে এক বিবৃতিতে জানানো হয়, একজন আদর্শ জনপ্রতিনিধি, দক্ষ সংসদীয় নেতা ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে স্বর্গীয় বিশ্ববন্ধু সেন রাজ্যের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
বিশ্ববন্ধু সেনের জন্ম ১৯৫৩ সালের ২৩ মে, ধর্মনগরের জয় হিন্দ রোডের সেন পরিবারে। তাঁর পিতা ছিলেন কালী মোহন সেন এবং মাতা প্রতিভা রাণী সেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ধর্মনগর বিধানসভা কেন্দ্রের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন।

২০০৮ সালে ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভের মাধ্যমে তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হন। এরপর ২০১৩ সালেও একই কেন্দ্র থেকে পুনরায় জয়ী হন। ২০১৭ সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে জয়লাভ করেন এবং ২০২৩ সালের বিধানসভা নির্বাচনেও পুনরায় বিধায়ক নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ত্রিপুরা বিধানসভার ১১তম অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং সুনামের সঙ্গে সেই দায়িত্ব পালন করেন।

এই গভীর শোকের মুহূর্তে বিজেপি, ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য্য স্বর্গীয় বিশ্ববন্ধু সেনের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও অসংখ্য অনুরাগীর প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। পাশাপাশি এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য প্রদান করার জন্য মাতা ত্রিপুরা সুন্দরীর নিকট প্রার্থনা জানানো হয়েছে।

Releated Posts

সোনামুড়ায় জামাতার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, স্ত্রী-সহ তিনজনের বিরুদ্ধে খুনের অভিযোগ, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া , ১৭ জুলাই: সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার দুর্গাপুর এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 18, 2026

রাজ্যের বন্যা পরিস্থিতি, কৃষকদের ক্ষতি, মূল্যবৃদ্ধি ও বেকারত্ব নিয়ে সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা , ১৭ জুলাই:রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি, কৃষকদের ক্ষয়ক্ষতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব এবং আইনশৃঙ্খলা-সহ একাধিক ইস্যুতে…

ByByReshmi Debnath Jul 18, 2026

আইজিএম হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, ছয় মাসের শিশুর মৃত্যুকে ঘিরে ক্ষোভ, তদন্তের দাবি পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই: আগরতলার ইন্দিরা গান্ধী মেমোরিয়াল (আইজিএম) হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে ছয় মাসের…

ByByReshmi Debnath Jul 18, 2026

আগরতলা রেলস্টেশনে দুই লক্ষাধিক টাকার নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, আটক এক মাদক কারবারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই: আগরতলা রেলস্টেশন থেকে দুই লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার…

ByByReshmi Debnath Jul 17, 2026
Scroll to Top