News Flash

Image

উদয়পুরে তিন বাংলাদেশি যুবকসহ এক টাউট আটক

আগরতলা, ২৫ ডিসেম্বর : উদয়পুরে তিনজন বাংলাদেশি যুবকসহ এক টাউটকে আটক করেছে রাধাকিশোরপুর থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে ধ্বজনগর এলাকায় কিছু ব্যক্তি ঘোরাঘুরি করছেন। ওই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে মোট চারজনকে আটক করা হয়েছে। ধৃত টাউট কিল্লার বাসিন্দা। ধৃত বাংলাদেশীরা হলেন, মহম্মদ আনামূল হক, মহম্মদ কালু এবং মহম্মদ আসরাফিল। আটক বাংলাদেশি যুবকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে উদয়পুর এলাকায় অবস্থান করছিল। তাদের সঙ্গে থাকা টাউট অবৈধ অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগে আটক হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা সীমান্ত পারাপার এবং থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে পুলিশ সূত্রে দাবি।

ঘটনার পর ধৃতদের রাধাকিশোরপুর থানায় নিয়ে যাওয়া হয় এবং তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ আরও তদন্ত চালাচ্ছে এবং এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনের পর এসআইআর প্রক্রিয়া শুরুর দাবিতে নির্বাচন কমিশনে বিজেপি প্রতিনিধিদের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন হওয়ার পরই যাতে ভোটার তালিকা সংক্রান্ত ‘এসআইআর’…

ByByReshmi Debnath Sep 2, 2026

বিশ্ববাজারে ত্রিপুরার জৈব কৃষির নতুন দিগন্ত, ইউরোপে গেল প্রথমবারের মত ১৮.৭ মেট্রিক টন পণ্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: গ্রামীণ অর্থনীতির বিকাশ ও কৃষকদের সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে অর্গানিক কৃষিকে অগ্রাধিকার দিয়েছে ত্রিপুরা সরকার…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, ভিলেজ কাউন্সিল নির্বাচনে জোট নিয়ে এক – দুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা বিজেপির অন্দরে তৎপরতা বাড়ল। আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি এবং…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top