News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মৌলবাদীদের কারণে বাংলাদেশ বিনাশের দিকে যাচ্ছে: সাংসদ বিপ্লব কুমার দেব
Image

মৌলবাদীদের কারণে বাংলাদেশ বিনাশের দিকে যাচ্ছে: সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৫ ডিসেম্বর: মৌলবাদীদের কারণে বিনাশের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এরা বাংলাদেশের অস্তিত্ব মিটিয়ে ফেলবে। বাংলাদেশে ক্রমবর্ধমান সংখ্যালঘুদের উপর নির্যাতন প্রসঙ্গে এমনটাই বললেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি বলেন, মৌলবাদী চিন্তাধারায় আক্রান্ত গোষ্ঠীগুলির কর্মকাণ্ড আগামী দিনে বাংলাদেশের অস্তিত্বকেই বিপন্ন করে তুলবে।

উল্লেখ্য, উসমান বিন হাদীর মৃত্যুর পর থেকেই বাংলাদেশের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। বিভিন্ন জায়গায় সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগ, এমনকি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাও সামনে এসেছে বলে অভিযোগ করেন তিনি। এই প্রেক্ষিতেই বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান সাংসদ।

বিপ্লব কুমার দেব বলেন, বাংলাদেশে মৌলবাদী মানসিকতাসম্পন্ন কিছু মানুষের মনুষ্যত্বের বিনাশ হয়েছে। তাদের এই হিংসাত্মক ও বিভাজনমূলক কার্যকলাপ দেশটিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে বাংলাদেশের আর্থিক অবস্থার উপরও, যা দিন দিন আরও শোচনীয় হয়ে উঠছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ চালিয়ে কিছু গোষ্ঠী মনে করছে তারা নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারবে। কিন্তু এই ধরনের কার্যকলাপ শেষ পর্যন্ত বাংলাদেশের অস্তিত্বকেই বিপন্ন করবে। একই সঙ্গে তিনি কড়া ভাষায় সতর্ক করে বলেন, তারা ভাবছেন সংখ্যালঘুদের উপর আক্রমণ করে ছাড় পেয়ে যাবে। কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে না।

Releated Posts

দেশ ও সমাজের কল্যাণে আমাদের প্রয়োজন শিক্ষিত, নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন যুব সম্প্রদায়: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: রাজ্যে রামকৃষ্ণ মিশন স্কুল অব ল্যাঙ্গুয়েজেস এবং দ্য সেন্টার ফর হিউম্যান অ্যাক্সিলেন্স স্থাপনের…

ByByReshmi Debnath Jun 2, 2026

আগামী দিনে ত্রিপুরায় শিল্পায়নের বিরাট সম্ভাবনা রয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: আগামী দিনে ত্রিপুরায় শিল্পায়নের এক বিরাট সম্ভাবনা রয়েছে। এই শিল্পোন্নয়নের ফলে রাজ্যের সামগ্রিক…

ByByReshmi Debnath Jun 2, 2026

৫ জুন পুষ্পবন্ত প্যালেসে পাঁচতারা হোটেল প্রকল্পের ভূমিপূজনে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন: আগামী ৫ জুন ত্রিপুরা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সফরকালে তিনি রাজ্যের আন্তর্জাতিক…

ByByReshmi Debnath Jun 2, 2026

অমরপুর বিডিও অফিসে বিক্ষোভ, উন্নয়নমূলক কাজের অচলাবস্থা নিয়ে জবাবদিহি দাবি পঞ্চায়েত প্রধানদের

আগরতলা, ২ জুন: অমরপুর ব্লকে উন্নয়নমূলক কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকার অভিযোগকে কেন্দ্র করে সোমবার অমরপুর বিডিও অফিসে…

ByByReshmi Debnath Jun 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top