News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হিন্দুদের জীবন ও ধর্মীয় ঐতিহ্য সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ জরুরি: মন্ত্রী রতনলাল নাথ
Image

হিন্দুদের জীবন ও ধর্মীয় ঐতিহ্য সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ জরুরি: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ২৩ ডিসেম্বর: বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর চলমান সহিংসতা, নির্যাতন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের উপর আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ।

তিনি বলেন, আমরা বাংলাদেশে হিন্দুদের গণহত্যা এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের উপর আক্রমণের তীব্র নিন্দা জানাই। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর চলমান পরিকল্পিত সহিংসতা এবং নৃশংস অত্যাচারের আমরা তীব্র নিন্দা জানাই।

মন্ত্রী আরও উল্লেখ করেন, ময়মনসিংহে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের সাম্প্রতিক নৃশংস হত্যাকাণ্ড প্রমাণ করে যে সেখানে বসবাসরত হিন্দুদের জীবন সম্পূর্ণ অনিরাপদ। এটি কেবল সহিংসতা নয়, বরং একটি সম্পূর্ণ সভ্যতা ও সংস্কৃতিকে নিশ্চিহ্ন করার প্রচেষ্টা।

মন্ত্রী স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই অত্যন্ত সংবেদনশীল বিষয়টির প্রতি অবিলম্বে কার্যকর সাড়া দেওয়া প্রয়োজন। একই সঙ্গে তিনি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই নিন্দনীয় ঘটনাগুলির প্রতি আন্তর্জাতিক মহলের মনোযোগ অত্যন্ত জরুরি।

রতন লাল নাথ অভিযোগ করেন, বাংলাদেশের হিন্দুদের বিশ্বাসের কেন্দ্রগুলি ধারাবাহিকভাবে আক্রমণের শিকার হচ্ছে এবং উগ্র জনতা পরিকল্পিতভাবে ধর্মীয় পরিচয়কে লক্ষ্য করে সহিংসতা চালাচ্ছে।

তিনি বিশেষভাবে কয়েকটি ঘটনার উল্লেখ করে বলেন  বাংলাদেশের সবচেয়ে বিশিষ্ট ও পবিত্র ঢাকেশ্বরী মন্দিরের উপর আক্রমণ এবং এর জমি দখলের প্রচেষ্টা হিন্দুদের অস্তিত্বের উপর সরাসরি আক্রমণ। যশোরেশ্বরী কালী মন্দির (সাতক্ষীরা) যা  ৫১টি শক্তিপীঠের অন্যতম এই ঐতিহাসিক মন্দির থেকে মা কালীর মুকুট চুরি হিন্দু বিশ্বাসের প্রতি চরম অবমাননা, ইসকনের মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে সেবা ও ভক্তির কেন্দ্রগুলি ধ্বংস করা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, এই আক্রমণ শুধু ধর্মীয় ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকেও ধ্বংস করার চেষ্টা চলছে—যা ভারত ও বাংলাদেশকে ঐতিহাসিকভাবে আবদ্ধ করে রেখেছে।

তিনি উল্লেখ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক নিবাস (কাছারি বাড়ি) শাহজাদপুরে অবস্থিত কবিগুরুর ঐতিহাসিক ভবন ভেঙে ফেলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি অবমাননা, রাহুল আনন্দের বাড়ি এবং তার অমূল্য বাদ্যযন্ত্র পুড়ে ছাই হয়ে যাওয়া সংস্কৃতির উপর ভয়াবহ আঘাত।

শেষে রতন লাল নাথ বিশ্ব সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়ে বলেন, বিশ্বের যেকোনো প্রান্তে বসবাসকারী ধর্মীয় সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জৈন বা পার্সি সবার নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক সমাজের নৈতিক দায়িত্ব।

তিনি জোর দিয়ে বলেন, বিশ্ব সম্প্রদায়কে অবশ্যই এগিয়ে আসতে হবে, সর্বসম্মতভাবে এই ঘটনাগুলির নিন্দা জানাতে হবে এবং নিশ্চিত করতে হবে যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ও বাংলাদেশের সকল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা পুনরুদ্ধারে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Releated Posts

বিশ্ববাজারে ত্রিপুরার জৈব কৃষির নতুন দিগন্ত, ইউরোপে গেল প্রথমবারের মত ১৮.৭ মেট্রিক টন পণ্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: গ্রামীণ অর্থনীতির বিকাশ ও কৃষকদের সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে অর্গানিক কৃষিকে অগ্রাধিকার দিয়েছে ত্রিপুরা সরকার…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, ভিলেজ কাউন্সিল নির্বাচনে জোট নিয়ে এক – দুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা বিজেপির অন্দরে তৎপরতা বাড়ল। আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি এবং…

ByByReshmi Debnath Sep 2, 2026

গণতন্ত্রকে লুণ্ঠন করা হচ্ছে: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় মানুষের গণতান্ত্রিক অধিকার ক্রমশ সংকুচিত করা হচ্ছে। একইসঙ্গে কৃষক, কৃষিশ্রমিক, যুবসমাজসহ সমাজের বিভিন্ন অংশের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026
Scroll to Top