News Flash

  • Home
  • Uncategorized
  • লাদেন পুত্র হামজা বিন লাদেনকে আনুষ্ঠানিকভাবে জঙ্গি বলে ঘোষণা করল আমেরিকা
Image

লাদেন পুত্র হামজা বিন লাদেনকে আনুষ্ঠানিকভাবে জঙ্গি বলে ঘোষণা করল আমেরিকা

usa-flagওয়াশিংটন, ৬ জানুয়ারি (হি.স.) : বিশ্ব জঙ্গি-সন্ত্রাসীদের তালিকা ওসামা বিন লাদেনের এক ছেলে| বছরর ২০-র লাদেন পুত্র হামজা বিন লাদেনকে আনুষ্ঠানিকভাবে জঙ্গি বলে ঘোষণা করেছে আমেরিকা | বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতর বিশ্ব জঙ্গি-সন্ত্রাসীদের তালিকাভূক্ত করেছে হামজাকে| সেই সঙ্গে এও নিশ্চিত করেছে বাবা ওসামা বিন লাদেনের পদক্ষেপ অনুসরণ করে হামজাও এখন সন্ত্রাসের পরিকল্পনায় ব্যস্ত| যুক্তরাষ্ট্রের সন্ত্রাস-বিরোধী কালো তালিকাভুক্ত হওয়ার মানেই হচ্ছে দেশটির কোনও নাগরিকের সঙ্গে ব্যবসা করা যাবে না আর দেশটিতে কোনও ব্যাংক অ্যাকাউন্ট রাখা যাবে না|
এর আগে ২০১৫ সালে আল কায়দার সিনিয়র নেতা আইমান আল-জাওয়াহিরি একটি টেপ প্রকাশ করে জানিয়েছিলেন হামদা তাদের দলে যোগ দিয়েছেন| ওই অডিও বার্তায় হামজা নিজেও কথা বলেছিলেন এবং ওয়াশিংটন,ডিসি, প্যারিস ও তেল আবিবে হামলার আহ্বান জানিয়েছিলেন|
গত জুলাইয়ে তিনি আরেকটি অডিও বার্তা প্রকাশ করেন যাতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা ও আহ্বান ছিল | এছাড়াও যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধে নামতে ইয়েমেনে সমবেত হওয়ারও আমন্ত্রণ জানান হামজা|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top