ওয়াশিংটন, ৬ জানুয়ারি (হি.স.) : বিশ্ব জঙ্গি-সন্ত্রাসীদের তালিকা ওসামা বিন লাদেনের এক ছেলে| বছরর ২০-র লাদেন পুত্র হামজা বিন লাদেনকে আনুষ্ঠানিকভাবে জঙ্গি বলে ঘোষণা করেছে আমেরিকা | বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতর বিশ্ব জঙ্গি-সন্ত্রাসীদের তালিকাভূক্ত করেছে হামজাকে| সেই সঙ্গে এও নিশ্চিত করেছে বাবা ওসামা বিন লাদেনের পদক্ষেপ অনুসরণ করে হামজাও এখন সন্ত্রাসের পরিকল্পনায় ব্যস্ত| যুক্তরাষ্ট্রের সন্ত্রাস-বিরোধী কালো তালিকাভুক্ত হওয়ার মানেই হচ্ছে দেশটির কোনও নাগরিকের সঙ্গে ব্যবসা করা যাবে না আর দেশটিতে কোনও ব্যাংক অ্যাকাউন্ট রাখা যাবে না|
এর আগে ২০১৫ সালে আল কায়দার সিনিয়র নেতা আইমান আল-জাওয়াহিরি একটি টেপ প্রকাশ করে জানিয়েছিলেন হামদা তাদের দলে যোগ দিয়েছেন| ওই অডিও বার্তায় হামজা নিজেও কথা বলেছিলেন এবং ওয়াশিংটন,ডিসি, প্যারিস ও তেল আবিবে হামলার আহ্বান জানিয়েছিলেন|
গত জুলাইয়ে তিনি আরেকটি অডিও বার্তা প্রকাশ করেন যাতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা ও আহ্বান ছিল | এছাড়াও যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধে নামতে ইয়েমেনে সমবেত হওয়ারও আমন্ত্রণ জানান হামজা|
লাদেন পুত্র হামজা বিন লাদেনকে আনুষ্ঠানিকভাবে জঙ্গি বলে ঘোষণা করল আমেরিকা
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















