News Flash

  • Home
  • Uncategorized
  • বাজেট পেশ পয়লা ফেব্রুয়ারিই, জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
Image

বাজেট পেশ পয়লা ফেব্রুয়ারিই, জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

aaaa1111SupremeCourtIndiaনয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): সাধারণ বাজেট পয়লা ফেব্রুয়ারিই পেশ হবে| কারণ, বাজেট পেশ আটকাতে নির্দেশিকা চেয়ে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট| শুক্রবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি জগদীশ সিং খেহর, বিচারপতি এন ভি রামানা এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে, ‘সময় এলেই মামলা আদালতে উঠবে, এখন নয়|’ উল্লেখ্য, এবার বাজেট প্রায় একমাস এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার|
এরই প্রেক্ষিতে বিরোধীদের আশঙ্কা, ৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পাঁচ রাজ্যে ভোট| ভোটের ঠিক আগে সাধারণ বাজেট পেশ হলে, ভোট টানতে কল্পতরু ভূমিকা নিতে পারে বিজেপি| বাজেট পেশ আটকাতে নির্দেশিকা চেয়ে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করেছিলেন আইনজীবী এম এল শর্মা| আবেদনকারীর বক্তব্য ছিল, ভোটের আগে বাজেট পেশ হলে মডেল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘিত হতে পারে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top