News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশালগড়ে চোরের দৌরাত্ম: থানার পেছনে কালী মন্দির ও রেশন দোকানে দুঃসাহসিক চুরি
Image

বিশালগড়ে চোরের দৌরাত্ম: থানার পেছনে কালী মন্দির ও রেশন দোকানে দুঃসাহসিক চুরি

বিশালগড়, ২৩ ডিসেম্বর: বিশালগড়ে ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। থানার ঠিক পেছনের এলাকায় অবস্থিত একটি কালী মন্দির ও একটি রেশন দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল রেশন দোকান থেকে চাল, ডাল সহ বিভিন্ন সামগ্রী এবং কালী মন্দিরের ক্যাশ বাক্স ভেঙে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে বিশালগড় থানাধীন নেতাজিনগর এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, গভীর রাতে চোরের দল রেশন দোকানের জানলা ভেঙে ভেতরে প্রবেশ করে। দোকানে মজুত থাকা চাল, ডাল সহ একাধিক প্রয়োজনীয় সামগ্রী লুট করে নিয়ে যায় তারা। আজ সকালে দোকান খুলতে এসে জানলা ভাঙা ও মালপত্র উধাও দেখতে পান রেশন দোকানের মালিক। এরপরই তিনি বিশালগড় থানায় অভিযোগ জানান।

এদিকে একই রাতে পাশেই অবস্থিত কালী মন্দিরেও চোরের হানা দেওয়ার অভিযোগ উঠেছে। মন্দিরের ভেতরে ঢুকে ক্যাশ বাক্স ভেঙে নগদ অর্থ নিয়ে চম্পট দেয় চোর। পাশাপাশি মন্দিরের ভেতরের একাধিক সামগ্রী উলটপালট করা হয়েছে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।

থানার নিকটবর্তী এলাকায় একের পর এক চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার প্রেক্ষিতে চুরির মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

বিশ্ববাজারে ত্রিপুরার জৈব কৃষির নতুন দিগন্ত, ইউরোপে গেল প্রথমবারের মত ১৮.৭ মেট্রিক টন পণ্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: গ্রামীণ অর্থনীতির বিকাশ ও কৃষকদের সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে অর্গানিক কৃষিকে অগ্রাধিকার দিয়েছে ত্রিপুরা সরকার…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, ভিলেজ কাউন্সিল নির্বাচনে জোট নিয়ে এক – দুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা বিজেপির অন্দরে তৎপরতা বাড়ল। আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি এবং…

ByByReshmi Debnath Sep 2, 2026

গণতন্ত্রকে লুণ্ঠন করা হচ্ছে: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় মানুষের গণতান্ত্রিক অধিকার ক্রমশ সংকুচিত করা হচ্ছে। একইসঙ্গে কৃষক, কৃষিশ্রমিক, যুবসমাজসহ সমাজের বিভিন্ন অংশের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026
Scroll to Top