News Flash

  • Home
  • Uncategorized
  • মঞ্চে লালুর ঠাঁই না হওয়ায় নীতীশের সমালোচনায় সরব আরজেডি
Image

মঞ্চে লালুর ঠাঁই না হওয়ায় নীতীশের সমালোচনায় সরব আরজেডি

laluপটনা, ৬ জানুয়ারি (হি.স.) : দশম শিখ গুরু গোবিন্দ সিংেহর ৩৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সরকারি অনুষ্ঠানে দলীয় সুপ্রিমো লালু প্রসাদ যাদব মঞ্চে ঠাঁই না পাওয়ায় সরব বিহারের শরিক দল আরজেডি| গতকালের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে মঞ্চে বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার | আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব বসেছিলেন দর্শকাসনে| এজন্য নীতীশকে নিশানা করেছে আরজেডি| দলের নেতা রঘুবংশ প্রসাদ যাদব বলেছেন বিহারে দুই দলের মহাজোট চোখে পড়ছে না| জেডি-ইউ সর্বত্রই দাপট দেখাচ্ছে| জোট থাকলেও তো মঞ্চে লালুপ্রসাদকেও দেখা যেত|
রঘুবংশ বলেছেন, মানুষ এটা আদৌ ভালোভাবে নেয়নি| তাঁরা লালু যাদবকে দর্শকাসনে বসতে দেখে স্তম্ভিত হয়ে গিয়েছেন| বিহারে মহাজোট রয়েছে| তাই জোটের প্রত্যেক নেতারই মঞ্চে থাকা উচিত ছিল| কিন্তু দেখেশুনে মনে হচ্ছে, রাজ্যে শুধু জেডি-ইউ-র সরকার চলছে|এ ব্যাপারে নীতীশ প্রোটোকল সংক্রান্ত যে ব্যাখ্যা দিয়েছেন তা মানতে নারাজ আরজেডি নেতা| তিনি বলেছেন, এখন নীতীশ যদি বলেন যে অনুষ্ঠান সঠিকভাবেই আয়োজন করা হয়েছিল, তখন আর কী বলা যাবে| কিন্তু বিহারের মানুষ এই ঘটনা পছন্দ করছেন না|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top