মুম্বই, ৬ জানুয়ারি (হি.স.) : ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ একদিনের এবং টি-২০ সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন বিরাট কোহলি| সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটে ধোনি যুগের অবসান হয়ে শুরু হচ্ছে বিরাট যুগ| টেস্টের পর ওয়াান ডে এবং টি-২০ ক্রিকেটেও টিম ইন্ডিয়ার অধিনায়ক কোহলি|
ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে এবং টি-২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি| শুক্রবার মুম্বইয়ে ভারতীয় ক্রিকেটের সদর দফতরে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের এবং তিন ম্যাচের টি-২০ সিরিজের দল ঘোষণা করেন নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ| দুই ফর্ম্যাটেই দলে ফিরলেন যুবরাজ সিং ও আশিস নেহেরা| আর টি-২০তে ফিরলেন সুরেশ রায়না| রঞ্জি ট্রফিতে দারুণ সাফল্যের জন্য টি-২০ দলে জায়গা পেলেন রিষভ পন্থ|
ওয়ান ডে দল : বিরাট কোহলি (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), কেএল রাহুল, শিখর ধাওয়ান, মণীশ পাণ্ডে, যুবরাজ সিং, কেদার যাদব, অজিঙ্ক রাহানে, হার্দিক পাণ্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অমিত মিশ্র, জসপ্রীত ৱুমরাহ, ভুবনেশ্বর কুমার ও উমেশ যাদব|
টি-২০ দল : বিরাট কোহলি (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), কেএল রাহুল, সুরেশ রায়না, রিষভ পন্থ, মনদীপ সিং, মণীশ পাণ্ডে, যুবরাজ সিং, হার্দিক পাণ্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত ৱুমরাহ, যুবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার ও আশিস নেহেরা|
ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ একদিনের এবং টি-২০ সিরিজে টিম ইন্ডিয়ার দল ঘোষণা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















