News Flash

  • Home
  • Uncategorized
  • ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ একদিনের এবং টি-২০ সিরিজে টিম ইন্ডিয়ার দল ঘোষণা
Image

ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ একদিনের এবং টি-২০ সিরিজে টিম ইন্ডিয়ার দল ঘোষণা

BCCIমুম্বই, ৬ জানুয়ারি (হি.স.) : ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ একদিনের এবং টি-২০ সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন বিরাট কোহলি| সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটে ধোনি যুগের অবসান হয়ে শুরু হচ্ছে বিরাট যুগ| টেস্টের পর ওয়াান ডে এবং টি-২০ ক্রিকেটেও টিম ইন্ডিয়ার অধিনায়ক কোহলি|
ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে এবং টি-২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি| শুক্রবার মুম্বইয়ে ভারতীয় ক্রিকেটের সদর দফতরে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের এবং তিন ম্যাচের টি-২০ সিরিজের দল ঘোষণা করেন নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ| দুই ফর্ম্যাটেই দলে ফিরলেন যুবরাজ সিং ও আশিস নেহেরা| আর টি-২০তে ফিরলেন সুরেশ রায়না| রঞ্জি ট্রফিতে দারুণ সাফল্যের জন্য টি-২০ দলে জায়গা পেলেন রিষভ পন্থ|
ওয়ান ডে দল : বিরাট কোহলি (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), কেএল রাহুল, শিখর ধাওয়ান, মণীশ পাণ্ডে, যুবরাজ সিং, কেদার যাদব, অজিঙ্ক রাহানে, হার্দিক পাণ্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অমিত মিশ্র, জসপ্রীত ৱুমরাহ, ভুবনেশ্বর কুমার ও উমেশ যাদব|
টি-২০ দল : বিরাট কোহলি (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), কেএল রাহুল, সুরেশ রায়না, রিষভ পন্থ, মনদীপ সিং, মণীশ পাণ্ডে, যুবরাজ সিং, হার্দিক পাণ্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত ৱুমরাহ, যুবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার ও আশিস নেহেরা|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top