News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজ্যসভায় নির্বাচন সংস্কার নিয়ে বিতর্ক: এসআইআর সাংবিধানিক প্রক্রিয়া বলে মন্তব্য জে পি নাড্ডার
Image

রাজ্যসভায় নির্বাচন সংস্কার নিয়ে বিতর্ক: এসআইআর সাংবিধানিক প্রক্রিয়া বলে মন্তব্য জে পি নাড্ডার

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর : নির্বাচন সংস্কার নিয়ে মঙ্গলবার ফের আলোচনা শুরু হল রাজ্যসভায়। আলোচনায় অংশ নিয়ে সভার নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা বলেন, স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতার আওতাভুক্ত একটি প্রক্রিয়া।

নাড্ডার বক্তব্য, সময়ে সময়ে ভোটার তালিকা পরিশুদ্ধ করা ও ত্রুটি সংশোধন করা নির্বাচন কমিশনের দায়িত্ব। তিনি বলেন, সংবিধান অনুযায়ী কোনও যোগ্য ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া যাবে না এবং একই সঙ্গে কোনও অযোগ্য ব্যক্তিকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না।

সভায় জে পি নাড্ডা আরও বলেন, ভারতীয় নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি দেশের গণতন্ত্রের স্তম্ভ। এই প্রতিষ্ঠানগুলি যত শক্তিশালী হবে, ততই দেশের গণতন্ত্রের শিকড় আরও গভীরে প্রোথিত হবে বলে তিনি মন্তব্য করেন।

আলোচনায় অংশ নিয়ে এনসিপি সাংসদ প্রফুল প্যাটেল ইভিএম প্রসঙ্গে বলেন, আগেও নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার হয়েছে এবং এখনও পর্যন্ত এর কারচুপি হওয়ার কোনও প্রমাণ পাওয়া যায়নি। তিনি উল্লেখ করেন, নির্বাচন কমিশন প্রকাশ্যে চ্যালেঞ্জ দিয়েছিল—কীভাবে ইভিএমে কারচুপি করা যায় তা প্রমাণ করার জন্য, কিন্তু কেউই সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি।

প্রফুল প্যাটেলের কথায়, ভোটাধিকারই জনগণের শক্তি, দেশের শক্তি এবং গণতন্ত্রের মূল ভিত্তি। নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখাই গণতন্ত্রকে সুদৃঢ় করে—এমনটাই মত তাঁর।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top